1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
টঙ্গীতে সেই আবাসিক মাদ্রাসায় যা ঘটেছিল ২৯ অক্টোবর প্রকাশিত হবে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল শ্যামলীতে মোটরসাইকেলে এসে সাংবাদিক দম্পতির ব্যাগ ছিনতাই দক্ষিণ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে মিলল অজ্ঞাত তরুণীর মরদেহ ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি উপহার পেলেন খুলনার শতরূপা কালকিনিতে প্রতিবন্ধী জলিলের ঘরে সিঁধ কেটে চাল-টাকা চুরি, পাশে দাঁড়ালেন সংসদ সদস্য খোকন সুনামগঞ্জ সীমান্তে চোরাচালান ও পুশইন প্রতিরোধে বিজিবির জনসচেতনতামূলক সভা ঢাকার কেরানীগঞ্জে ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার ২, বরিশালে গ্রেপ্তার আরও ২ শাল্লায় একই পরিবারের তিন প্রতিবন্ধী সন্তান, অসহায়ত্বে দিন কাটছে বাবা-মায়ের ইসলামে যে ৪ ধরনের উপহার দেওয়া-নেওয়া নিষিদ্ধ

মোস্তফা জামান আব্বাসীর মৃত্যুতে জামায়াত আমিরের শোক প্রকাশ

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১০ মে, ২০২৫

ডেস্ক নিউজ: খ্যাতনামা সংগীতশিল্পী, গবেষক ও লেখক মোস্তফা জামান আব্বাসীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (১০ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক শোকবার্তায় তিনি বলেন, সাংস্কৃতিক জগতের কিংবদন্তি জনাব মোস্তফা জামান আব্বাসী দুনিয়ার সফর শেষ করে অনন্ত জীবনের পথে যাত্রা শুরু করেছেন। বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে ঐতিহ্যবাহী এক সাংস্কৃতিক পরিবারের সদস্য জনাব আব্বাসী সুস্থ ধারার সংস্কৃতি বিকাশে এক সোনালি অধ্যায় রচনা করে গেছেন।

জামায়াতে আমির আরও বলেন, মহান রাব্বুল আলামিন তার এই বান্দার ওপর রহম করুন, ক্ষমা করুন এবং তার সফরকে সহজ করে দিন। আখের, তার গুনাহ ও ভুল-ত্রুটি ক্ষমা করে, তার নেক আমলগুলো কবুল করে, মেহেরবানি করে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন। মরহুমের আপনজন, প্রিয়জন, সহকর্মী ও গুণগ্রাহীদের আল্লাহ তা’আলা উত্তম ধৈর্যের তাওফিক দান করুন। আমিন।

 

এদিকে শনিবার ভোরে রাজধানীর বনানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের এই বরেণ্য ব্যক্তিত্ব।

ভাওয়াইয়া গানের রাজপুত্র খ্যাত মোস্তফা জামান আব্বাসী শুধু সংগীতশিল্পী হিসেবেই নন, একজন খ্যাতিমান লোকসংগীত গবেষক ও লেখক হিসেবেও দেশে-বিদেশে পরিচিতি অর্জন করেন। তার পিতা আব্বাসউদ্দীন আহমদ ছিলেন উপমহাদেশের অন্যতম প্রভাবশালী সংগীতশিল্পী।

মোস্তফা জামান আব্বাসীর মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। রাষ্ট্রীয় পর্যায় থেকে শুরু করে সাংস্কৃতিক সংগঠন, শিল্পীসমাজ ও সাধারণ মানুষ তার অবদানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews