1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ১১ মে ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

কেরানীগঞ্জে ১ মাস ধরে নিখোঁজ হাফেজ ফাহমিদুল

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৯ আগস্ট, ২০২৫

কেরানীগঞ্জ (ঢাকা):
কেরানীগঞ্জে কোরআনের হাফেজ ফাহমিদুল ইসলাম (১৫) এক মাস ধরে নিখোঁজ রয়েছেন।

ফাহমিদুলের অপেক্ষায় দু:চিন্তায় দিন কাটছে পরিবারের। ছেলের জন্য অজানা আতঙ্কে অস্থির সময় অতিবাহিত করছেন বাবা আজিজুল হক বাবলা। এঘটনায় তিনি দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি করেছেন। কিন্তু তাহমিদুলের সন্ধান মেলেনি।
দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া চৌধুরীপাড়া এলাকায় তাহমিদুলদের বাড়ি। সে আড়াকুল জামিয়া হাকিমুল উম্মত মাদ্রাসার ছাত্র।
বাবা আজিজুল হক বলেন, ১২ জুলাই সন্ধ্যায় তাহমিদ মাদ্রাসা থেকে বাসায় আসে। ওই সময় ঘরের ড্রয়ারে থাকা ১ লাখ টাকা নিয়ে বেরিয়ে যায়।

এরপর রাত ১ টার দিকে বাসায় ফিরলে আমরা টাকার কথা জিজ্ঞেস করি। ও কোন উত্তর না দিয়ে চুপ থাকে। আমরা ঘুমিয়ে গেলে ভোরবেলা ও আবার বাসা থেকে বেরিয়ে যায়। এরপর থেকে আমরা ওর কোন সন্ধান পাচ্ছি না। ১ লাখ টাকা ও কি করেছে? সেটাও জানি না।

আল্লাহ জানে ছেলে আমার কোথায় আছে? কেমন আছে? ছেলেকে খুজে পেতে আমি সবার সহযোগিতা চাই।

A/J

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews