1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নবাববাড়ি নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন কেরানীগঞ্জে ১ লাখ ১০ হাজার টাকার জাল নোটসহ তিন ব্যবসায়ী গ্রেপ্তার ৪৫ বছর পর গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর ব্যাংককের বারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত অন্তত ২৭ খুলনায় ইজিবাইক চালককে হত্যা করে বাড়ির আঙিনায় মাটিচাপা, দম্পতি গ্রেপ্তার কেরানীগঞ্জে ৫ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ আটক ১ অর্থপাচার মামলা: ‘রামমূর্তি’ নির্মাণের উদ্যোক্তা হরিদাসের ৪ দিনের রিমান্ড মুন্সিগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুর; আহত ৮ এক কাপ মাটকা চা, সঙ্গে গরম গরম পোড়া রুটি—স্বাদের অনন্য এক জুটি! আধুনিক ও মডেল ওয়ার্ড উপহার দিতে চান গোলাম মোস্তফা

সালেহ বিশ্বাসের ‘নিজে ভালো জগৎ ভালো’

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

বিনোদন প্রতিবেদক: ইউটিউব চ্যানেলে আসছে সালেহ বিশ্বাসের ‘নিজে ভালো জগৎ ভালো’

দেশের প্রতিভাবান কণ্ঠশিল্পীদের একজন সালেহ বিশ্বাস। মাটির গানের সঙ্গে তার কণ্ঠের সখ্যতা। এবার তিনি গেয়েছেন ‘নিজে ভালো জগৎ ভালো’ শিরোনামের নতুন একটি গান।

গানটির কথা লিখেছেন সচল পাগল সুজন। সুর করেছেন সালেহ বিশ্বাস নিজেই। সংগীত পরিচালনায় কেজিএম রাহাত। গানটিতে সালেহ ছাড়াও কণ্ঠ দিয়েছেন সুজন, সুব্রত দে, পাবলো পিকাসো।

নতুন গানটি নিয়ে সালেহ বলেন, ‘গানটিতে চিরন্তন সত্য কিছু কথা তুলে এনেছেন পাগল সুজন ভাই। তাতে সুর ও কণ্ঠে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। সবার আন্তরিকতা ও দরদ মিশে আছে গানটিতে। গানটির মাধ্যমে আমার ইউটিউব চ্যানেলের যাত্রা শুরু হচ্ছে। আশা করি সবার ভালো লাগবে।’

নির্মিত হয়েছে ‘নিজে ভালো জগৎ ভালো’র মিউজিক ভিডিও। নির্মাণ করেছেন নাসির উদ্দিন সনি। এরইমধ্যে প্রকাশ পেয়েছে তার টিজার। আজ শনিবার সালেহ বিশ্বাসের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে নিজে ভালো জগৎ ভালোর মিউজিক ভিডিও।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews