1. ashiqnur96@gmail.com : editor :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পূর্ব শত্রুতার জেরে কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ পুরান ঢাকায় মোস্তাফিজুর রহমান মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড!

পূর্ব শত্রুতার জেরে কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে পূর্ব শত্রুতার জেরে এক প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর, মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৮ জুন বিকেলে মাইগ্গা উজ্জ্বল, শাহ আলম মোল্লা, রমজান ওরফে জামাই মিস্ত্রীসহ অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জন দেশীয় অস্ত্র নিয়ে প্রবাসীর বাড়িতে হামলা চালান। এ সময় বাড়িতে থাকা পরিবারের সদস্যদের মারধর, ভয়ভীতি প্রদর্শন এবং বাড়িতে ভাঙচুরের চেষ্টা করা হয়। একপর্যায়ে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারী মো. হানিফ মিয়া জানান, তাঁর মেয়ে সাবিনা আক্তার বিষাক্ত কিছু পান করার পর অসুস্থ হয়ে রাজধানীর মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাকালীন সময়ে সাবিনার শ্বশুরবাড়ির পক্ষ থেকে চিকিৎসা ব্যয়ের জন্য টাকা দাবি করা হয়। পরে হাসপাতাল থেকে মেয়েকে শ্বশুরবাড়িতে নেওয়ার পর গত ২৮ জুন বিকেল ৩টার দিকে তিনি, তাঁর স্ত্রী হনুফা বেগম এবং মেয়ে জিয়াসমিন আক্তার সাবিনাকে বাবার বাড়িতে নিয়ে আসতে সেখানে যান। এ সময় অভিযুক্তরা তাঁদের ওপর হামলা চালিয়ে মারধর করেন বলে অভিযোগ করেন তিনি।

হানিফ মিয়ার দাবি, হামলার সময় তাঁর মেয়ে জিয়াসমিন আক্তারের পার্সে থাকা ৫ হাজার ১০০ টাকা, তাঁর হাতে থাকা একটি রাডো ব্র্যান্ডের হাতঘড়ি এবং তাঁর স্ত্রীর গলায় থাকা প্রায় আট আনা ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়।

তিনি আরও অভিযোগ করেন, একই দিন বিকেলে অভিযুক্তরা আরও ২০ থেকে ২৫ জনকে সঙ্গে নিয়ে তাঁর বাড়িতে দ্বিতীয় দফায় হামলার চেষ্টা চালান। এ সময় তারা বাড়ির গেট ভাঙার চেষ্টা করেন, পরিবারের সদস্যদের উদ্দেশে অশালীন ভাষায় গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি দেন। তাঁর ছেলে কুয়েতে অবস্থান করায় বাড়িতে কোনো পুরুষ সদস্য না থাকায় এ সুযোগে হামলা চালানো হয়েছে বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, “লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews