1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কলকাতার পূজামণ্ডপে হুড়োহুড়ি, ১৮ জনের মৃত্যুর খবর ঢাকা থেকে সৌদিগামী ১১৪ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৭ হাজারের বেশি যাত্রী সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ২২ আড়াইহাজারে বস্তাবন্দি যুবকের মরদেহ উদ্ধার, স্ত্রী আটক রাজধানীর ভাটারা থানার কুড়িল বিশ্বরোড এলাকা থেকে কিশোরী নিখোঁজ, থানায় জিডি দুর্গাপূজা ঘিরে কেরানীগঞ্জের মসজিদে সম্প্রীতি ও সচেতনতামূলক বয়ানের নির্দেশনা কেরানীগঞ্জে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে সোনারগাঁয়ে বৃদ্ধ গ্রেপ্তার সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়িতে দুর্গাপূজামণ্ডপে কঠোর নিরাপত্তা, নির্বিঘ্নে উৎসব পালনের প্রস্তুতি বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে সোনারগাঁয়ে বৃদ্ধ গ্রেপ্তার

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে সোনারগাঁয়ে বৃদ্ধ গ্রেপ্তার

 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মিরাজুল ইসলাম ভূঁইয়া (৬৪) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার সাদিপুর ইউনিয়নের খিদিরপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটিকে একা পেয়ে একটি নির্জন স্থানে অবস্থিত নতুন নির্মাণাধীন ভবনে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন অভিযুক্ত ব্যক্তি। এ সময় শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ আব্দুল বারিক জানান, শিশুটিকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

শিশুটির পরিচয় ও তার পরিবারের ব্যক্তিগত তথ্য গোপন রাখা হয়েছে।

মো. নুর নবী জনি: সোনারগাঁও সংবাদদাতা

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews