1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কলকাতার পূজামণ্ডপে হুড়োহুড়ি, ১৮ জনের মৃত্যুর খবর ঢাকা থেকে সৌদিগামী ১১৪ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৭ হাজারের বেশি যাত্রী সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ২২ আড়াইহাজারে বস্তাবন্দি যুবকের মরদেহ উদ্ধার, স্ত্রী আটক রাজধানীর ভাটারা থানার কুড়িল বিশ্বরোড এলাকা থেকে কিশোরী নিখোঁজ, থানায় জিডি দুর্গাপূজা ঘিরে কেরানীগঞ্জের মসজিদে সম্প্রীতি ও সচেতনতামূলক বয়ানের নির্দেশনা কেরানীগঞ্জে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে সোনারগাঁয়ে বৃদ্ধ গ্রেপ্তার সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়িতে দুর্গাপূজামণ্ডপে কঠোর নিরাপত্তা, নির্বিঘ্নে উৎসব পালনের প্রস্তুতি বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন

আড়াইহাজারে বস্তাবন্দি যুবকের মরদেহ উদ্ধার, স্ত্রী আটক

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
আড়াইহাজারে বস্তাবন্দি যুবকের মরদেহ উদ্ধার, স্ত্রী আটক

নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি ভাড়া বাসা থেকে নাদিম আকন্দ (৩৬) নামে এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রী খাদিজাকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে দাম্পত্য কলহের জেরে হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। তবে হত্যার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

শুক্রবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার দুপ্তারা ইউনিয়নের দড়ি সত্যভান্দী গ্রামের বাতেনের ভাড়া দেওয়া একটি টিনশেড ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত নাদিম আকন্দ কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার উত্তর জাঙ্গালিয়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে। তিনি দুপ্তারা ইউনিয়নের কালিবাড়ি এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং স্থানীয় একটি মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ অক্টোবর সকাল ৭টার দিকে নিখোঁজ হন নাদিম। এরপর শুক্রবার সকালে দড়ি সত্যভান্দী গ্রামের বাতেনের ভাড়া দেওয়া টিনশেড ঘর থেকে দুর্গন্ধ বের হলে বাতেনের ছেলে বিষয়টি পুলিশকে জানান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দি অবস্থায় নাদিমের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় তাঁর স্ত্রী খাদিজাকে আটক করা হয়েছে।

 

সংবাদদাতা: মোঃ নুর নবী জনি

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews