1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কলকাতার পূজামণ্ডপে হুড়োহুড়ি, ১৮ জনের মৃত্যুর খবর ঢাকা থেকে সৌদিগামী ১১৪ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৭ হাজারের বেশি যাত্রী সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ২২ আড়াইহাজারে বস্তাবন্দি যুবকের মরদেহ উদ্ধার, স্ত্রী আটক রাজধানীর ভাটারা থানার কুড়িল বিশ্বরোড এলাকা থেকে কিশোরী নিখোঁজ, থানায় জিডি দুর্গাপূজা ঘিরে কেরানীগঞ্জের মসজিদে সম্প্রীতি ও সচেতনতামূলক বয়ানের নির্দেশনা কেরানীগঞ্জে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে সোনারগাঁয়ে বৃদ্ধ গ্রেপ্তার সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়িতে দুর্গাপূজামণ্ডপে কঠোর নিরাপত্তা, নির্বিঘ্নে উৎসব পালনের প্রস্তুতি বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন

কলকাতার পূজামণ্ডপে হুড়োহুড়ি, ১৮ জনের মৃত্যুর খবর

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
কলকাতার পূজামণ্ডপে হুড়োহুড়ি, ১৮ জনের মৃত্যুর খবর

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কলকাতার চোরবাগানে দুর্গাপূজার সপ্তমীর সন্ধ্যায় একটি পূজামণ্ডপে হুড়োহুড়ির ঘটনায় পদদলিত হয়ে ১৮ জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় অন্তত ৩৫ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, সপ্তমীর সন্ধ্যায় পূজামণ্ডপে দর্শনার্থীদের ব্যাপক ভিড় ছিল। এ সময় উত্তর ও মধ্য কলকাতায় প্রবল বৃষ্টি শুরু হলে মণ্ডপের ভেতরে হুড়োহুড়ির পরিস্থিতি তৈরি হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে প্রতিবেদনে বলা হয়, বৃষ্টি থেকে বাঁচতে বাইরে লাইনে দাঁড়িয়ে থাকা অনেক দর্শনার্থী মণ্ডপের ভেতরে প্রবেশের চেষ্টা করেন। এ সময় ঠেলাঠেলির মধ্যে কয়েকজন পড়ে গেলে পদদলনের মতো পরিস্থিতির সৃষ্টি হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মণ্ডপের ভেতরে থাকা বৃত্তাকার উঁচু করিডোরে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। তবে হুড়োহুড়ির সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার পর আহতদের উদ্ধারে তৎপরতা শুরু হয়। পূজার আয়োজক বিকাশ দাস জানান, কীভাবে এ ঘটনা ঘটেছে, তা এখনো স্পষ্ট নয়। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়াকেই প্রাথমিকভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হাসপাতালে পৌঁছেছেন। তবে হতাহতের সংখ্যা ও দুর্ঘটনার কারণ সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষা রয়েছে।

ঘটনাটি ঘিরে পূজামণ্ডপের নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews