1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
টঙ্গীতে সেই আবাসিক মাদ্রাসায় যা ঘটেছিল ২৯ অক্টোবর প্রকাশিত হবে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল শ্যামলীতে মোটরসাইকেলে এসে সাংবাদিক দম্পতির ব্যাগ ছিনতাই দক্ষিণ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে মিলল অজ্ঞাত তরুণীর মরদেহ ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি উপহার পেলেন খুলনার শতরূপা কালকিনিতে প্রতিবন্ধী জলিলের ঘরে সিঁধ কেটে চাল-টাকা চুরি, পাশে দাঁড়ালেন সংসদ সদস্য খোকন সুনামগঞ্জ সীমান্তে চোরাচালান ও পুশইন প্রতিরোধে বিজিবির জনসচেতনতামূলক সভা ঢাকার কেরানীগঞ্জে ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার ২, বরিশালে গ্রেপ্তার আরও ২ শাল্লায় একই পরিবারের তিন প্রতিবন্ধী সন্তান, অসহায়ত্বে দিন কাটছে বাবা-মায়ের ইসলামে যে ৪ ধরনের উপহার দেওয়া-নেওয়া নিষিদ্ধ

ঢাকার কেরানীগঞ্জে ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার ২, বরিশালে গ্রেপ্তার আরও ২

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
কেরানীগঞ্জে ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার ২, বরিশালে গ্রেপ্তার আরও ২

ঢাকা প্রতিনিধি:

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ গ্রাম হেরোইনসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ছাড়া প্রতারণা ও বিশ্বাসভঙ্গের একটি মামলায় বরিশালের বাকেরগঞ্জ ও মুলাদী এলাকায় অভিযান চালিয়ে আরও দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার তেঘরিয়া ইউনিয়নের কদমপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে মাদকসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। ঢাকা জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দক্ষিণ কেরানীগঞ্জের চর কদমপুর এলাকার নাজিম কাজী (৫০) ও কদমপুর আব্দুল্লাহপুর এলাকার হাসান মাহমুদ (৩১)। পুলিশ জানায়, রাত সাড়ে ৯টার দিকে কদমপুর বড় মসজিদসংলগ্ন একটি বাড়ির সামনের কাঁচা রাস্তা থেকে নাজিম কাজীকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে কদমপুর মহিলা মাদ্রাসার সামনের সেতু থেকে হাসান মাহমুদকে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় দায়ের করা প্রতারণা ও বিশ্বাসভঙ্গের একটি মামলার তদন্তের অংশ হিসেবে শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে বরিশালের বাকেরগঞ্জ ও মুলাদী এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মামলার আসামি রহিমা বেগম (৩৬) ও মো. রফিকুল ইসলামকে (৫০) গ্রেপ্তার করে পুলিশ।

ঢাকা জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খানের সহযোগিতায় জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ)-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা আশফাক রাগীব হাসানের নেতৃত্বে এসব অভিযান পরিচালিত হয়। অভিযানে এসআই প্রদীপ চন্দ্র দাস, এসআই শংকর চন্দ্র সরকারসহ ডিবি পুলিশের সদস্যরা অংশ নেন।

পুলিশ আরও জানায়, মাদক উদ্ধারের ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় পৃথক দুটি মামলা করা হয়েছে। এ ছাড়া প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় গ্রেপ্তার অপর দুই আসামিসহ সংশ্লিষ্টদের আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews