1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
টঙ্গীতে সেই আবাসিক মাদ্রাসায় যা ঘটেছিল ২৯ অক্টোবর প্রকাশিত হবে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল শ্যামলীতে মোটরসাইকেলে এসে সাংবাদিক দম্পতির ব্যাগ ছিনতাই দক্ষিণ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে মিলল অজ্ঞাত তরুণীর মরদেহ ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি উপহার পেলেন খুলনার শতরূপা কালকিনিতে প্রতিবন্ধী জলিলের ঘরে সিঁধ কেটে চাল-টাকা চুরি, পাশে দাঁড়ালেন সংসদ সদস্য খোকন সুনামগঞ্জ সীমান্তে চোরাচালান ও পুশইন প্রতিরোধে বিজিবির জনসচেতনতামূলক সভা ঢাকার কেরানীগঞ্জে ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার ২, বরিশালে গ্রেপ্তার আরও ২ শাল্লায় একই পরিবারের তিন প্রতিবন্ধী সন্তান, অসহায়ত্বে দিন কাটছে বাবা-মায়ের ইসলামে যে ৪ ধরনের উপহার দেওয়া-নেওয়া নিষিদ্ধ

ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি উপহার পেলেন খুলনার শতরূপা

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি উপহার পেলেন খুলনার শতরূপা

নিজস্ব প্রতিবেদক:

ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি বিভিন্ন পণ্য উপহার পেয়েছেন খুলনার গৃহিণী শতরূপা বিশ্বাস। একটি ফ্রিজ কিনে ফ্রিজ, এয়ার কন্ডিশনার, স্মার্ট টেলিভিশনসহ নানা পণ্য উপহার পাওয়ায় তাঁর পরিবারে এখন আনন্দের আমেজ।

শীত মৌসুমকে সামনে রেখে ক্রেতাদের জন্য ওয়ালটন শুরু করেছে ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫’। এই ক্যাম্পেইনের আওতায় নির্দিষ্ট পণ্য কিনে ডিজিটাল রেজিস্ট্রেশন সম্পন্ন করলে বিভিন্ন উপহার, ক্যাশব্যাক ও বিদেশ ভ্রমণের সুযোগ রয়েছে।

গত ১৭ অক্টোবর ক্যাম্পেইনের উদ্বোধনী দিনে খুলনার ডাকবাংলা ওয়ালটন প্লাজা থেকে একটি ফ্রিজ কেনেন শতরূপা বিশ্বাস। পরে ডিজিটাল রেজিস্ট্রেশনের মাধ্যমে তিনি ঘরভর্তি পণ্য উপহার পাওয়ার সুযোগ অর্জন করেন।

তাঁর উপহারের তালিকায় রয়েছে ফ্রিজ, এয়ার কন্ডিশনার, স্মার্ট টেলিভিশন, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, গ্যাস হব, রাইস কুকার, ব্লেন্ডার, সিলিং ফ্যান, রিচার্জেবল ফ্যান, লাইট, রুম হিটার, স্মার্টফোন ও সাউন্ডবারসহ বিভিন্ন পণ্য।

সম্প্রতি রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন করপোরেট অফিসে এক অনুষ্ঠানের মাধ্যমে ক্যাম্পেইনটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে ডিজিটাল মাধ্যমে বক্তব্য দেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির চেয়ারম্যান এস এম শামছুল আলম, ভাইস-চেয়ারম্যান এস এম আশরাফুল আলম এবং ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম।

অনুষ্ঠানে বক্তারা গ্রাহকসন্তুষ্টি, পণ্যের গুণগত মান, বিক্রয়োত্তর সেবা এবং ক্যাম্পেইনের স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

ওয়ালটন কর্তৃপক্ষ জানায়, ফ্রিজ, টেলিভিশন, এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন ও বিএলডিসি ফ্যানসহ নির্দিষ্ট পণ্য কিনে ডিজিটাল নিবন্ধন করলে ক্রেতারা ক্যাম্পেইনের উপহার পাওয়ার সুযোগ পাবেন। এ সুবিধা চলবে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত।

ক্যাম্পেইনে অংশ নিতে দেশের যেকোনো ওয়ালটন প্লাজা বা পরিবেশক শোরুম থেকে নির্দিষ্ট পণ্য কিনে ক্রেতার নাম, মোবাইল নম্বর ও পণ্যের বারকোডের মাধ্যমে ডিজিটাল রেজিস্ট্রেশন করতে হবে। এরপর কম্পিউটারাইজড পদ্ধতিতে ফিরতি এসএমএসের মাধ্যমে উপহার পাওয়ার তথ্য জানানো হবে। পরবর্তী সময়ে সংশ্লিষ্ট শোরুম থেকে উপহার বুঝিয়ে দেওয়া হবে।

ওয়ালটন কর্তৃপক্ষ আরও জানিয়েছে, গ্রাহকদের দ্রুত ও সহজে বিক্রয়োত্তর সেবা দিতে প্রতিষ্ঠানটি ডিজিটাল কাস্টমার ডাটাবেজ তৈরি করছে। এর ফলে ওয়ারেন্টি কার্ড হারিয়ে গেলেও দেশের যেকোনো ওয়ালটন সার্ভিস সেন্টার থেকে গ্রাহকদের সেবা পাওয়ার সুযোগ থাকবে।

অনুষ্ঠানে ওয়ালটনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিপণন বিভাগের প্রতিনিধি এবং দেশব্যাপী প্লাজা ও ডিলার নেটওয়ার্কের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews