1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মঞ্চে অভিনয়ের সময় অসুস্থ হয়ে হাসপাতালে মাহমুদুল ইসলাম সেলিম দিল্লিতে বিরোধীদের নির্বাচন কমিশনবিরোধী মিছিল, পাল্টা কর্মসূচি বিজেপির ঢাকায় নতুন ছয় রুটে কোম্পানিভিত্তিক বাস চলাচল শুরু সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের মৃত্যু: বান্ধবী দিশা গ্রেপ্তার রাজনীতির সব সমস্যার সমাধান হতে হবে সংসদে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল পটুয়াখালীর দুই কলেজে এইচএসসিতে পাসের হার শূন্য, একটিতে শিক্ষক মাত্র একজন শাপলা চত্বর হত্যা মামলা: শেখ হাসিনাসহ ৪১ জনের অভিযোগ গঠনের শুনানি ১২ নভেম্বর ৩০ হাজার টাকা বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ,  বিজিবি মোতায়েন পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে নতুন বোর্ড গঠন অটোরিকশা চলাচলে নতুন বিধিমালা, নির্ধারণ হচ্ছে নিবন্ধন ফি ও গতিসীমা

পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে নতুন বোর্ড গঠন

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে নতুন বোর্ড গঠন

পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি পুনর্নির্ধারণের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে পাঁচ সদস্যের নতুন নিম্নতম মজুরি বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডকে মালিক ও শ্রমিকপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত নতুন মজুরি কাঠামোর সুপারিশ জমা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে।

রোববার (১ নভেম্বর) সকালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মন্ত্রী জানান, তৈরি পোশাক খাতের সার্বিক পরিস্থিতি এবং শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে নতুন মজুরি নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিক বৈঠকের মাধ্যমে দ্রুততম সময়ে সুপারিশ প্রণয়ন করবে বোর্ড।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমেদকে প্রধান করে পাঁচ সদস্যের এ বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডের মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব ও বিজিএমইএর পরিচালক এবিএম সামছুদ্দিন। শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন।

সংবাদ সম্মেলনে শ্রমমন্ত্রী বলেন, গত তিন দিন ধরে এ বিষয়ে আলোচনা চলছে। সরকারকে অস্থিতিশীল করতে একটি মহল শ্রমিকদের ব্যবহার করছে বলে তিনি অভিযোগ করেন। নতুন মজুরি বোর্ড গঠনের মাধ্যমে শ্রমিকদের দাবি আদায়ের প্রক্রিয়া এগিয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

মন্ত্রী আরও বলেন, ইতোমধ্যে বোর্ডের সদস্য নিয়োগ সম্পন্ন হয়েছে। এ বোর্ডের মাধ্যমেই দ্রুততম সময়ে নতুন মজুরি নির্ধারণ করা হবে। এ অবস্থায় আন্দোলনরত শ্রমিকদের সড়ক ছেড়ে দেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন আগামী ডিসেম্বরকে সামনে রেখে অস্থিরতা তৈরির চেষ্টা করছে বলেও অভিযোগ করেন মন্ত্রী।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন মজুরি বোর্ডের সুপারিশ এবং সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে পর্যালোচনা শেষে তৈরি পোশাকশ্রমিকদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণ করা হবে। পরে তা সরকারি গেজেট আকারে প্রকাশ করা হবে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews