1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

কেরানীগঞ্জে ৬ জুয়াড়ি গ্রেফতার

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৯ জুন, ২০২১
৬ জুয়ারীকে আটক করে র‌্যাব -১০

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে র‌্যাবের অভিযানে ৬ জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ১৯জুন শনিবার বিকাল তিনটার দিকে র‌্যাব-১০ দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন বনগ্রাম বাজার মাজার রোড এলাকায় একটি জুয়ার আসর থেকে জুয়া খেলা অবস্থায় ৬ জন জুয়ারীকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলো মোঃ আশরাফ (১৯), মোঃ মামুন (২৪), মোঃ মেহেদী হাসান (২২), মোঃ রুবেল (২২), মোঃ নাদিম মাহমুদ (২২) ও মোঃ জহিরুল (২৮) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে খোলা অবস্থায় ১০৪ পিস জুয়া খেলার কার্ড (তাস), ৩ টি মোবাইল ফোন ও সাত হাজার তিনশত সাত টাকা উদ্ধার করে।

র‌্যাবের ধারনা, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার জুয়াড়ি। তাদের নামে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews