1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযান, নিষিদ্ধ সংগঠনের ৬১ সদস্যসহ আটক ২১১ পাঁচ ধাপে ৪ হাজার ৩৩২ ইউনিয়নে নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি একদিনে হামে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৩৩৬ সাড়ে ৮ ঘণ্টা পর জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন রূপপুরের বিদ্যুৎ পিরোজপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ নাসিরের বিশ্বরেকর্ড, শেষ মুহূর্তের নাটকীয়তা; ২২ বছর পর টেস্ট সিরিজ জিতল জিম্বাবুয়ে শেখ হাসিনাসহ পরিবারের চার সদস্যের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ চায় দুদক অসুস্থতার কারণে সংসদ সদস্য পদ ছাড়লেন বিএনপির ওসমান ফারুক বিয়ের কার্ডের পর প্রকাশ্যে রেজিস্ট্রির তারিখ, সত্যিই কি বিয়ে করছেন মিমি? ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর আন্দোলনে জাতীয় বিশ্ববিদ্যালয় লকডাউন, দপ্তরে অবরুদ্ধ ভিসি

একদিনে হামে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৩৩৬

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
একদিনে হামে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৩৩৬

দেশজুড়ে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৩৬ জনে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩৩০ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া সিলেট বিভাগে মারা গেছে আরও তিন শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৩১ জনের মৃত্যু হয়েছে।

এদিকে গত একদিনে নতুন করে ৯৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৮৮১ জনে। আর সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২ লাখ ৫৩ হাজার ৪০৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, একই সময়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ভর্তি হয়েছেন ২ লাখ ২৬ হাজার ৪৬৯ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ১৭ হাজার ৫৪০ জন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews