1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে ঘুসের অভিযোগ, মধ্যস্থতায় চলে দর-কষাকষি নভেম্বরের ২২ দিনে দেশে প্রায় ২৯ হাজার কোটি টাকার রেমিট্যান্স ইন্ডিয়া বাংলাদেশকে ঘিরে নতুন ষড়যন্ত্রের ফাঁদ পেতেছে: নিপুণ রায় টানা ৯ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে ৬১৮২ টাকা হ্রাস ‘সন্ত্রাসীদের পাসপোর্ট হয় না’, শেখ হাসিনাকে নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্ষমতা হারানোর শঙ্কায় নেতানিয়াহু, ইসরায়েলে রাজনৈতিক সহিংসতার আশঙ্কা কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযান, নিষিদ্ধ সংগঠনের ৬১ সদস্যসহ আটক ২১১ পাঁচ ধাপে ৪ হাজার ৩৩২ ইউনিয়নে নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি একদিনে হামে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৩৩৬ সাড়ে ৮ ঘণ্টা পর জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন রূপপুরের বিদ্যুৎ

ইন্ডিয়া বাংলাদেশকে ঘিরে নতুন ষড়যন্ত্রের ফাঁদ পেতেছে: নিপুণ রায়

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

ইন্ডিয়া নতুন ফাঁদ পেতেছে; নতুন ষড়যন্ত্রে নেমেছে বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। তিনি বলেছেন, ‘তারা দেখাতে চাইছে যে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষ নিরাপদে নেই। তার মানে কি? তাদের ভিন্ন উদ্দেশ্য আছে ? কোনো অসৎ উদ্দেশ্য আছে? হয়তো এখানে হিন্দু সম্প্রদায়ের ওপর সন্ত্রাসী কর্মকাণ্ড দেখিয়ে; তারা এটা বিএনপি জামায়াত ও এনসিপি করেছে বলে চালিয়ে দিতে চায়।’

হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস লুটপাটের প্রতিবাদে আজ সোমবার ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। উপজেলার চুনকুঠি এলাকায় অনুষ্ঠিত সমাবেশে হিন্দু সম্প্রদায়ের কয়েক হাজার নারী-পুরুষসহ বিএনপি নেতাকর্মীরাও অংশ নেন।

বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে নিপুণ রায় চৌধুরী বলেন, ‘আওয়ামী সন্ত্রাসীরা কোথাও কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করতে পারে। সেজন্য আমাদের সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে। পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় পাহারা বসাতে হবে।’

এ সময় গোপালগঞ্জে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে আওয়ামী লীগের সন্ত্রাসীরা অগ্নিসংযোগ লুটপাট করেছে বলে জানান ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক।

হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ‘বাংলাদেশ নামক এই ভূখণ্ডে কোনো শকুনের চোখ পড়ে; থাবা দেওয়ার চেষ্টা করে; সেই চোখ সেই হাত ভেঙে দিতে হবে। আমরা কোনো দেশের প্রভূত্ব মেনে নেব না।’

তিনি আরও বলেন, ‘ধর্ম যার যার; নিরাপত্তা পাবার অধিকার সবার- এই নীতিতেই দেশ পরিচালনা করছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তার নেতৃত্বেই বাংলাদেশ নামক এই ভূখণ্ডে আইনের শাসন প্রতিষ্ঠা হবেই হবে। এখানে ধর্মের ভিত্তিতে নয়; সাংবিধানিকভাবে প্রতিটি নাগরিকের অধিকার নিশ্চিত করা হবে।’

সন্ত্রাসী আওয়ামী লীগের লগিবৈঠা ভেঙে ফেলে বাংলাদেশের পতাকা হাতে তুলে নিতে আহ্বান জানান নিপুণ রায় চৌধুরী। একই সঙ্গে আওয়ামী সন্ত্রাসীদের দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews