1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

কেরানীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু, ১দিন পর  মরদেহ উদ্ধার

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৩০ জুন, ২০২১
পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়। ছবিঃ সংগৃহতি

ঢাকার কেরানীগঞ্জে পুকুরের পানিতে ডুবে নিরব(৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুটি কেরানীগঞ্জেরর মডেল ধানাধীন শাক্তা ইউনিয়নের কামার্তা গ্রামের ইমরান মিয়ার পুত্র।

গতকাল  মঙ্গলবার দুপুরে কেরানীগঞ্জ মডেল থানাধীন শাক্তা ইউনিয়নের একই গ্রামের আব্দুর রহিম মিয়ার পুকুরে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় শিশুটি।
স্থানীয়রা জানায়, শিশু নিরব দুপুরে তিন বন্ধুর সাথে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায় । পানিতে ডুবে যাওয়ার পর অপর দুই শিশু  নিরবের বাড়িতে খবর দিলে পুকুরে  খোঁজাখুঁজির পরে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। ওইদিন ফায়ার সার্ভিসের ডুবুরি দল শিশুটির মরদেহ উদ্ধার করতে পারেনি। পরবর্তীতে আজ বুধবার সকালে স্থানীয়দের সহায়তায় পুকুরে জাল ফেলে শিশুটির মরদেহ উদ্ধার করে।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুস সালাম বলেন, শিশু পানিতে ডোবার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল গিয়ে শিশুটি উদ্ধারে চেষ্টা করেন।তবে গতকাল শিশুটির মরদেহ উদ্ধার করা যায় নি। ১দিন পর আজ বুধবার সকালে স্থানীয়রা মিলে লাশ উদ্ধার করেছে। এ বিষয়ে কারো কোনো অভিযোগ না থাকলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews