1. ashiqnur96@gmail.com : editor :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

কেরানীগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে নারী নিহত

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২ অক্টোবর, ২০২১

ঢাকার কেরানীগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শাবানা (৪০) নামের এক নারী নিহত হয়েছেন।
গতকাল (২ অক্টোবর) শনিবার দুপুর ১২ টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা খেজুরবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শাবানা পিরোজপুর জেলার সরুপকাঠী থানার সোহাগদোল গ্রামের হানিফ সুতারের মেয়ে। তার স্বামীর নাম আবদুল হান্নান। সে পরিবারসহ দক্ষিণ কেরানীগঞ্জের খেজুরবাগ এলাকায় রহমান সাহেবের মসজিদ গলির রাজ্জাক মিয়ার বাড়িতে ভাড়া বসবাস করতেন।
পুলিশসূত্রে জানাগেছে, শনিবার দুপুরে শাবানা ঘরের ভিতরে রান্না করতে গেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে অগ্নিদগ্ধ হয়। এসময় পরিবারের অন্য সকল সদস্য বাহিরে থাকায় ঘটনাস্থলে সে মারা যায়। অগ্নিদগ্ধের খবর পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে। পরে সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল (মিটফোর্ড) মর্গে প্রেরণ করেন।
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের বিষয়ে কেরানীগঞ্জ দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, দুপুরে শুভাঢ্যা খেজুরবাগ এলাকায় একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শাবানা নামে এক নারী দগ্ধ হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরন করেন। প্রাথমিকভাবে মনে হচ্ছে গ্যাস সিরিন্ডারটির পাইপ লিকেজ ছিলো। সিলিন্ডারের পাইপের লিকেজ থেকে আগুন লেগে ওই নারী দগ্ধ হয়ে মারা যান।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews