1. ashiqnur96@gmail.com : editor :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

বুড়িগঙ্গায় কচুরিপানার সাথে ভেসে যাচ্ছিল যুবকের লাশ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১

নিজস্ব প্রতিনিধিঃ রাজধানীর বুড়িগঙ্গা নদীতে অজ্ঞাত এক যুবকের (২৫) কচুরিপানার সাথে ভাসমান  লাশ উদ্ধার করেছে বসিলা নৌ পুলিশ ফাঁড়ি। লাশটিকে পানিতে কচুরিপানার সাথে ভাসতে দেখে  স্থানীয়রা নৌ পুলিশকে খবর দেয়। পরে পুলিশ  এসে লাশটি উদ্ধার করে।

আজ (৯ই নভেম্বর) মঙ্গলবার বিকাল তিনটার দিকে কেরানীগঞ্জের খোলামোড়া ঘাট থেকে উত্তর দিকে মধু হাজির হাউজিং বরাবর মাঝ নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। এ সময় নিহতের পরনে কোনো কাপড় ছিলনা। তবে লাশের গায়ের ও হাতের চামড়া খসানো ছিল।

লাশটির পরিচয় নিশ্চিতের জন্য বিভিন্ন থানায় ওয়ারলেস মারফত সংবাদ প্রেরণ করা হয়েছে। বসিলা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই লুৎফর রহমান জানান, জোয়ারের পানিতে ভেসে আসতে দেখে স্থানীয়রা বরিশুর নৌ পুলিশ ফাঁড়ি খবর দেয়। পরবর্তীতে বরিশুর ফাঁড়ি থেকে আমাদেরকে জানানো হলে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে প্রেরণ করেছি। লাশটি ২/৩ দিন আগের হাওয়ায় একেবারে ফুলে-ফেঁপে গিয়েছে। তবে প্রাথমিকভাবে আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি। ময়নাতদন্ত শেষে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews