1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

কেরানীগঞ্জঃ জন্মদিনে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১

নিজস্ব প্রতিনিধিঃ  ঢাকার কেরানীগঞ্জে জন্মদিন পালনকে কেন্দ্র করে শামির(১৪) নামে এক কিশোর খুন হয়েছে। নিহত কিশোরের পিতার নাম শহিদুল ইসলাম। সে রাজধানীর মোহাম্মদপুর  কাটাসুর আল্লাহ করিম মসজিদ এলাকায় পরিবারসহ বসবাস করত।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে কেরানীগঞ্জ  মডেলথানাধীন আটিবাজার এমারগাঁও নতুন ব্রীজের উপর ওয়াসিম নামের এক বন্ধুর জন্মদিন পালন করার জন্য উপস্থিত হয়। এসময় কেককাটাকে কেন্দ্র করে বন্ধুদের সাথে কথা কাটাকাটির একপর্যায় একজন ধারাল অস্ত্রদিয়ে শামিরকে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় শামিরকে ঢাকা মেডিক্যাল হাসপাতাল ভর্তি করা হলে শুক্রবার সকাল ৭টার দিকে চিকিতসাধীন অবস্থায় সে মারা যায়। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মডেল থানা পুলিশ ১৫ বছর বয়সী ছাব্বির,  সিজান (১৭) ও শিপন (১৬)  নামে তিনজনকে আটক করেছে।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালাম মিয়া জানান, জন্মদিনের কেককাটা শেষে হাসি ঠাট্টার এক পর্যায় ছাব্বির তার বন্ধু শামিরকে ছুরিকাঘাত করে। আমরা ছাব্বিরকে গ্রেপ্তার করেছি। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews