1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

কেরানীগঞ্জে প্রতিপক্ষ প্রার্থীর সমর্থককে পিটিয়ে আহত করার অভিযোগ || buriganga tv

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২২ নভেম্বর, ২০২১
  ঢাকার কেরানীগঞ্জে  আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপজেলার বাস্তা ইউনিয়নের ১নং ওয়ার্ডের নির্বাচনী প্রচারণার সময় প্রতিপক্ষ এক সমর্থককে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে একই ওয়ার্ডের মেম্বর প্রার্থী  মোঃ জয়নাল আবেদিনের বিরুদ্ধে।
২১ নভেম্বর (রবিবার) বিকেলে মোরগ মার্কার মেম্বার পদপ্রার্থী নরেশ চন্দ্র সরকার তার কয়েকজন কর্মীসমর্থকদের নিয়ে নির্বাচনী প্রচারণায় দক্ষিণ কোনাখাল উকিল বাড়ী এলাকায় গেলে তার সমর্থক মোঃ ওমর শেখ(৬০) কে আপেল মার্কার পার্থী জয়নাল আবেদিন তার বাড়ই হাটির বাড়ীতে নিয়ে ভাতিজা মেহেদী, মিলন, কমল,নুরা,উজ্জ্বল মিলে পিটিয়ে জখম করে এবং তার ভিডিও ধারণ করে বলে জানিয়েছে নরেশ চন্দ্র সরকারের ছেলে পিযুষ চন্দ্র সরকার। আহত ওমর শেখ একই ওয়ার্ডের বোয়ালী গ্রামের বাসিন্দ।
অভিযুক্ত জয়নাল আবেদিন জানান, ওমর শেখ নরেশ চন্দ্র সরকারের পক্ষে টাকা বিলি করছিলো। পরে আমার কর্মীসমর্থকরা এটা  শুনে তার কাছে জিজ্ঞাস করে কেনো টাকা বিলি করছেন, এতে  কোন মারামারির ঘটনা ঘটেনি। আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে  প্রতিপক্ষ আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
এব্যাপারে দক্ষিণ কেরানীগঞ্জ  থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে তিনি। নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার আব্দুল আজিজ তার বরাবর একটি অভিযোগ পত্র জমা পড়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews