1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

কেরানীগঞ্জে চুরি হওয়া এলপিজি গ্যাস সিলিন্ডার উদ্ধার, ট্রাক জব্দ || buriganga tv

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২

ঢাকার কেরানীগঞ্জের রুহিতপুর এলাকা থেকে ৩২ লক্ষ টাকা মূল্যমানের চুরি হয়ে যাওয়া ট্রাকসহ এলপিজি গ্যাস সিলিন্ডার উদ্ধার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।

এ সময় চুরির সাথে জড়িত তিন আসামিকে গ্রেপ্তার ও গ্যাস সিলিল্ডার পরিবহনে দু’টি ট্রাক (ঢাকা মেট্রো ন— ১৫ ৪৯৭৪ ও ঢাকা মেট্রো ড ১১—১৭০১) জব্দ করা হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টায় কেরানীগঞ্জ মডেল থানায় তার নিজ কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান সহকারী পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) শাহাবুদ্দীন কবির।

শাহাবুদ্দিন কবির বলেন, ১৭ইজানুয়ারি রাত সাড়ে তিনটার রুহিতপুর বাজারের আলম এন্টারপ্রাইজ এর সামনে থেকে ট্রাকভর্তি ২০২ টি গ্যাস সিলিন্ডার ট্রাকসহ চুরি করে নিয়ে যায় একটি চোরচক্র। এ ঘটনায় মামলা দায়ের হলে তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতার্ (ওসি) আবু ছালাম মিয়ার নেতৃত্বে পুলিশের একটি টিম ফরিদপুর থেকে মৃত গয়নাথ বিশ্বাসের পূত্র বুদ্ধিশ্বর বিশ্বাস ( ৫২ ),আলাউদ্দিনের পূত্র মোঃ জাহিদ মিয়া ( ৩৭ ) ও মৃত শফিক বেপারীর পূত্র চাঁন মিয়া বেপারী ( ৫০ ) কে চুরি হওয়া মালামালসহ গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কেরানীগঞ্জ সহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের সাথে আরও কয়েকজন সম্পৃক্ত রয়েছে বলে জানা গেছে। পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলেও জানায় পুলিশের এই কর্মকতার্।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews