1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

শ্রীপুরের বরমীতে কৃষকের প্রান গেল অটোরিকশা চাপায় || Buriganga tv

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২

মোহাম্মদ আদনান মামুন, শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা:
গাজীপুরের শ্রীপুর ফসলের মাঠ থেকে বাড়ি ফেরার পথে ব্যাটারী চালিত অটোরিকশা চাপায় এক কৃষকের মৃত্যু হয়েছে।

সোমবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার বরমী ইউনিয়নের বরমী শ্রীপুর সংযোগ সড়কের শিমুলতলী এলাকায় ওই ঘটনা ঘটে।

নিহত মোঃ খলিলুর রহমান (৪০) ইউনিয়নের নিহালিয়া গ্রামের মোঃ রফিকুল ইসলামের ছেলে।

নিহত মোঃ খুলিলুর রহমানের বড় ভাই মনির হোসেন বলেন, বিকালে ধানখেত দেখতে ফেরার পথে শিমুলতলী এলাকায় অজ্ঞাত নামা একটি ব্যাটারী চালিত অটোরিকশা তাকে চাপা দিয়ে ফেলে যায়। এরপর স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শ্রীপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ সুদেব চক্রবর্তী বলেন, মোঃ খলিলুর রহমানকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। হাসপাতালে নিয়ে আসার অনেক আগেই তার মৃত্যু হয়েছে। তাঁর মাথায় অতিরিক্ত আঘাতের কারণে রক্তক্ষরণ হয়ে তার মৃত্যু হয়েছে।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক এসআই অঙ্কুর কুমার ভট্টাচার্য বলেন, নিহত কৃষকের মরদেহ হাসপাতাল থেকে উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন ধরনের মামলা না করায় মরদেহ বিনা ময়নাতদন্তে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews