1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

সাভারে জুতার কারখানায় আগুনে দগ্ধ ৩ জনের লাশ উদ্ধার

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২

সাভারে জুতার কারখানায় অগ্নিকান্ডের ঘটনায় ৩জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সাভারের আশুলিয়া এলাকায় ইউনিওয়ার্ল্ড ফুটওয়্যার নামের একটি জুতার কারখানায় কারখানায় ভয়াবহ আগুন লাগে।  অগ্নিকাণ্ড ঘটনায় এক নারীসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানাতে পারেনী ফায়ার সার্ভিস। । আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসকর্মী ও শ্রমিকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

আজ বুধবার সন্ধ্যায় ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম এ তথ্য নিশ্চিত করেছেন।

ডিউটি অফিসার জানান, আশুলিয়ার বঙ্গবন্ধু রোডে রূপায়ণ মার্টের তিনতলা ভবনের নিচতলায় ওই কারখানাটিতে বিকেলে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট গিয়ে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে সন্ধ্যা সোয়া ৭টার দিকে আগুন নেভাতে সক্ষম হয়।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews