1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

কেরানীগঞ্জে পুকুরে গোসল করতে গিয়ে কিশোরীর মৃত্যু

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৯ এপ্রিল, ২০২২

ঢাকার কেরানীগঞ্জে পুকুরের পানিতে ডুবে লিমা (১৪) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। সে মডেল থানাধীন রুহিতপুর ইউনিয়নের পুড়াহাটি গ্রামের মমিন মিয়ার মেয়ে।উপজেলার রোহিতপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ছিল লিমা।

শনিবার দুপুরে রোহিতপুর ইউনিয়নের পুড়াহাটি গ্রামের আনোয়ার সলুদের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

জানাগেছে, শনিবার সকালে লিমা তার কয়েকজন সহপাঠিদের সঙ্গে বাড়ি থেকে একটু দূরে আনোয়ার সলুদের পুকুরে গোসল করতে যায়। গোসলের সময় পানিতে ডুব দেওয়ার জন্য লিমা পুকুরের একটু গভীরে যায়। তখন ওর কাছে থাকা প্লাস্টিকের বোতলটি হাত থেকে ছুটে যায় আর লিমা পানিতে ডুবে যায়। খবর পেয়ে গ্রামের মানুষ লিমাকে খুঁজতে পুকুরে খুঁজতে থাকে। প্রায় ৩/৪ ঘণ্টা পর লিমার লাশ উদ্ধার করে ।

পানিতে ডুবে কিশোরীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কেরানিগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ছালাম মিয়া। তিনি বলেন, স্থানীয়রা পুকুর থেকে কিশোরীকে উদ্ধারের পর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews