1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

সংস্কৃতির বিকাশে প্রতিটি উপজেলায় সরকারি উদ্যোগে একটি করে সংস্কৃতিকেন্দ্র গড়ে তোলা হবে

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৩ এপ্রিল, ২০২২
ছবিঃ সংগৃহীত

জাতীয় ও আঞ্চলিক সংস্কৃতি যেন বিকশিত হয় সেদিকে নজর দেয়ার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশীয় সংস্কৃতির বিকাশে প্রতিটি উপজেলায় সরকারি উদ্যোগে একটি করে সংস্কৃতিকেন্দ্র গড়ে তোলা হবে বলে জানান প্রধানমন্ত্রী। বুধবার সকালে রাজধানীতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

সকালে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হয় আটটি জেলায় নতুন শিল্পকলা একাডেমি ভবনের উদ্বোধন অনুষ্ঠান। এতে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আটটি জেলায় নতুন শিল্পকলা একাডেমি ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। জেলাগুলো হচ্ছে কুষ্টিয়া, খুলনা, জামালপুর, নারায়ণগঞ্জ, পাবনা, মানিকগঞ্জ, মৌলভীবাজার ও রংপুর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।

ভবন উদ্বোধন করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমেই বাংলাদেশের স্বাধীনতার সংগ্রাম শুরু হয়েছিলো। এছাড়াও বাংলার প্রধান সাংস্কৃতিক আয়োজন পয়লা বৈশাখ উদযাপনের সময় করোনা ভাইরাসের বিষয়টি বিবেচনায় রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

দেশীয় সংস্কৃতির চর্চায় গুরুত্ব আরোপ করেন সরকার প্রধান। প্রতিশ্রুতি দেন সংস্কৃতির বিকাশে সরকারি প্রচেষ্টা অব্যাহত রাখার।

বাংলার-বাঙালীর প্রধান সাংস্কৃতিক উতসব পয়লা বৈশাখ উদযাপনের সময় করোনা ভাইরাসের বিষয়টি বিবেচনায় রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews