1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

নাগরিকদের যে পরামর্শ দিল যুক্তরাষ্ট্র

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২১ এপ্রিল, ২০২১
ছবি সংগৃহীত

করোনাভাইরাস থেকে রক্ষা পেতে বিশ্বের ৮০ ভাগ দেশে নাগরিকদের ভ্রমণ এড়িয়ে চলতে পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। বিবিসি জানায়, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ পরামর্শ দিয়েছে।

এক প্রতিবেদনে বিবিসি জানায়, যুক্তরাষ্ট্রের ট্রাভেল গাইডলাইনের নির্দেশনায় বলা হয়, মহামারি ভ্রমণকারীদের ক্ষেত্রে বড় ধরনের ঝুঁকি হিসেবে দেখা দিয়েছে। বিশ্বের ২০০টি দেশের মধ্যে ৩৪টি দেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের ভ্রমণ না করতে নির্দেশনা ছিল। তবে নতুন করে ৮০ ভাগ দেশ নিয়ে নির্দেশনা এল।

মহামারি করোনাভাইরাসে বিশ্বজুড়ে ৩০ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫ লাখের বেশি মানুষের শুধু যুক্তরাষ্ট্রেই মৃত্যু হয়েছে। ভ্রমণ ঝুঁকির তালিকায় নতুন করে কোন কোন দেশ যুক্ত হবে তার বিস্তারিত কিছু জানায়নি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে কয়েক দিনের মধ্যই প্রত্যেক দেশ নিয়ে এই নির্দেশনা প্রকাশ করা হবে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews