1. ashiqnur96@gmail.com : editor :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাংবাদিকদের প্রতিবাদের মুখে অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি ৭১, ৭৫ ও ২৪-এর ইতিহাস টেনে তারেক রহমান বললেন, এদের দাবিয়ে রাখা যাবে না সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জনসহ ৭ বাংলাদেশি নিহত বিজেপি ও রাজ্য সরকারের সমালোচনা, পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ৩ কনটেন্ট ক্রিয়েটর জনগণের অধিকার উপেক্ষা করলে পরিণতি ভালো হবে না: শফিকুর রহমান টাঙ্গাইলের ঘাটাইলে লোকালয়ে চলে এসেছে বিপন্ন প্রজাতির মেছোবাঘ কেরানীগঞ্জে চাঁদাবাজির মামলার বাদী সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও বিদেশি ভাষা শিক্ষার ওপর গুরুত্ব প্রধানমন্ত্রীর ইউপি নির্বাচনের আগে নির্বাচন উপযোগী ইউনিয়নের তালিকা যাচাইয়ের নির্দেশ ইসির বাংলাদেশে আরও চীনা বিনিয়োগ চান প্রধানমন্ত্রী, মোংলায় গড়ে উঠবে শিল্পকারখানা

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জনসহ ৭ বাংলাদেশি নিহত

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জনসহ ৭ বাংলাদেশি নিহত

আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ সাত বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতদের সবার বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়। তাঁদের মধ্যে একই পরিবারের চারজন এবং অন্য একটি পরিবারের তিনজন রয়েছেন।

শুক্রবার (৬ নভেম্বর) স্থানীয় সময় রাত আনুমানিক ২টার দিকে মদিনা থেকে জেদ্দা যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন সৌদি আরবের আল আবীর কোল্ড স্টোর ট্রেডিং কোম্পানির স্টোরকিপার জিয়াউর রহমান, তাঁর দুই ছেলে ও এক মেয়ে। একই কোম্পানিতে ফর্কলিফট চালক হিসেবে কর্মরত ইলিয়াসের স্ত্রীও দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।

এ ছাড়া মক্কায় কর্মরত ওই কোম্পানির স্টোরকিপার আলমশাহ এবং তাঁর এক মাস বয়সী কন্যাশিশু নিহত হয়েছে।

কোম্পানির মার্কেটিং ম্যানেজার নুরুজ্জামানের দেওয়া তথ্যের ভিত্তিতে নিহতদের পরিচয় জানা গেছে।

বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনার পর নিহতদের মরদেহ মদিনার সরকারি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে, তা এখনো জানা যায়নি। মরদেহ কবে নাগাদ দেশে পাঠানো হবে, সে বিষয়েও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews