1. ashiqnur96@gmail.com : editor :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাংবাদিকদের প্রতিবাদের মুখে অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি ৭১, ৭৫ ও ২৪-এর ইতিহাস টেনে তারেক রহমান বললেন, এদের দাবিয়ে রাখা যাবে না সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জনসহ ৭ বাংলাদেশি নিহত বিজেপি ও রাজ্য সরকারের সমালোচনা, পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ৩ কনটেন্ট ক্রিয়েটর জনগণের অধিকার উপেক্ষা করলে পরিণতি ভালো হবে না: শফিকুর রহমান টাঙ্গাইলের ঘাটাইলে লোকালয়ে চলে এসেছে বিপন্ন প্রজাতির মেছোবাঘ কেরানীগঞ্জে চাঁদাবাজির মামলার বাদী সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও বিদেশি ভাষা শিক্ষার ওপর গুরুত্ব প্রধানমন্ত্রীর ইউপি নির্বাচনের আগে নির্বাচন উপযোগী ইউনিয়নের তালিকা যাচাইয়ের নির্দেশ ইসির বাংলাদেশে আরও চীনা বিনিয়োগ চান প্রধানমন্ত্রী, মোংলায় গড়ে উঠবে শিল্পকারখানা

সাংবাদিকদের প্রতিবাদের মুখে অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
সাংবাদিকদের প্রতিবাদের মুখে অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি

 

সাংবাদিকদের প্রতিবাদের মুখে চট্টগ্রামে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে চিত্রনায়িকা পরীমনিকে বাদ দিয়েছেন আয়োজকরা। শনিবার (৭ নভেম্বর) দুপুরে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন আয়োজক কমিটির সদস্যরা।

আয়োজকরা জানান, ঢাকা আদালত চত্বরে সাংবাদিকের সঙ্গে পরীমনির সাম্প্রতিক ঘটনার ১৭ দিন আগে তার সঙ্গে অনুষ্ঠানে অংশ নেওয়ার বিষয়ে চুক্তি হয়েছিল। তবে গণমাধ্যমকর্মীর সঙ্গে অসম্মানজনক আচরণের অভিযোগ এবং চট্টগ্রামের সাংবাদিকদের প্রতিবাদের পরিপ্রেক্ষিতে পরীমনিকে অনুষ্ঠান থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে শুক্রবার রাতে নিজের ফেসবুক ওয়ালে ‘চট্টগ্রাম ফ্যাশন ভ্যানগার্ড অ্যাওয়ার্ড ২০২৬’-এর একটি পোস্টার শেয়ার করে পরীমনি লিখেছিলেন, ‘দেখা হচ্ছে প্রিয় চট্টগ্রাম।’

পোস্টারটি নজরে আসার পর জাতীয় একটি দৈনিকের এক প্রতিবেদক আয়োজকদের উদ্দেশে ফেসবুকে লেখেন, সংশ্লিষ্ট সাংবাদিকের কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়ে বিষয়টির সমাধান না করলে পরীমনির পরিবর্তে অন্য অতিথি নির্বাচন করা উচিত।

এরপর বিষয়টি চট্টগ্রামে কর্মরত সাংবাদিকদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করে। সাংবাদিকদের প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত পরীমনিকে বাদ দিয়ে অনুষ্ঠানের নতুন পোস্টার প্রকাশ করেন আয়োজকরা।

আগামী ২৮ নভেম্বর চট্টগ্রামের খুলশী থানাধীন একটি কমিউনিটি সেন্টারে ‘চট্টগ্রাম ফ্যাশন ভ্যানগার্ড অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews