1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

হেনোলাক্স এর কাছে প্রায় ২ কোটি ৩০ লাখ টাকা পেতেন আনিস ঃ র‌্যাব

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৬ জুলাই, ২০২২

নিজ গায়ে আগুন জ্বালিয়ে আত্মহত্যা করা গাজী আনিস হেনোলাক্স গ্রুপের মালিক ও তার স্ত্রীর কাছে প্রায় ২ কোটি ৩০ লাখ টাকা পেতেন বলে জানিয়েছেন র‍্যাবের গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন।

বুধবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।

খন্দকার আল মঈন বলেন, হেনোলাক্স গ্রুপের মালিক ও তার স্ত্রীর কাছে প্রায় ২ কোটি ৩০ লাখ টাকা পাওনা ছিলো গাজী আনিসের। বার বার তাগাদা দিয়েও সেই টাকা পাননি তিনি। এ অবস্থায় উল্টো যারা ঋণ দিয়েছিলেন তাদের কাছ থেকে নানাভাবে মানসিক অত্যাচারের শিকার হচ্ছিলেন তিনি।

একারণেই প্রেসক্লাবের সামনে গায়ে আগুন জ্বালিয়ে গাজী আনিস আত্মহত্যা করেছেন বলে ধারণা র‍্যাবের। তবে কেউ পরিকল্পিতভাবে আনিসকে আগুন লাগিয়ে হত্যা করেছে কিনা তা তদন্তে বের হয়ে আসবে বলে জানিয়েছেন সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন।

খন্দকার আল মঈন বলেন, হেনোলাক্স গ্রুপকে ব্যবসার জন্য গাজী আনিস ১ কোটি ২৬ লাখ টাকা দিলেও তা লাভ-আসল মিলে প্রায় ৩ কোটি টাকায় দাঁড়ায়। এরমধ্যে নুরুল আমিন ৭৪ লাখ টাকা চেকের মাধ্যমে গাজী আনিসকে ফেরত দিয়েছে বলে গ্রেপ্তারের পর স্বীকার করেছে নুরুল আমিন দম্পতি।

আওয়ামী লীগ নেতা, কবি ও ব্যবসায়ী আনিসুর রহমান বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের মাঠে নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। মঙ্গলবার ভোর সোয়া ৬ টায় হাসপাতালে মারা যান তিনি।

আত্মহত্যার আগে ফেইসবুকে এক পোস্টে আনিস দাবি করেন, হেনোলাক্স গ্রুপে এক কোটি ২৬ লাখ টাকা বিনিয়োগ করে প্রতারণার শিকার হন তিনি। মৃত্যুর পর রাজধানীর শাহবাগ থানায় হেনেলাক্স কোম্পানির চেয়ারম্যান নুরুল আমীন ও তার স্ত্রী এবং এমডি ফাতেমা আমীনের নামে আত্মহত্যা প্ররোচনার মামলা করেন আনিসের বড় ভাই নজরুল।

এই ঘটনায় হেনোলাক্সের এমডি নুরুল আমিন ও পরিচালক ফাতেমা আমিন মঙ্গলবার উত্তরা থেকে গ্রেপ্তার করে র‍্যাব।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews