1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

কেরানীগঞ্জে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৭ জুলাই, ২০২২

ঢাকার কেরানীগঞ্জে ছয় বছরের শিশু ধর্ষণ মামলার আসামি মোঃ ইমাম(৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ১০।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার(১৬ই জুলাই) রাতে দক্ষিণ কেরাণীগঞ্জের শুভাড্যার বয়েজ ক্লাব খালপাড় বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব—১০ এর পক্ষ থেকে রবিবার (১৭ই জুলাই) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদুল আযহা উপলক্ষে ৯ই জুলাই (চাঁদ রাতে) মুন্সিগঞ্জ শ্রীনগর থানাধীন সংসাবাজ এলাকার আবু সাঈদ কেরানীগঞ্জের খেজুরবাগ এলাকায় স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে শ্বশুর বাড়ি বেড়াতে যায়। শ্বশুরবাড়ির পাশাপাশি মহুরি পট্টি তার আরেক আত্মীয়ের বাসা থাকায় মেয়ে ও স্ত্রী প্রায়ই সেখানে যাতায়াত করত। গত বৃহস্পতিবার (১৪ই জুলাই) তার ছয় বছরের মেয়ে ওই আত্মীয়র বাসা থেকে খেজুর বাগ তার শ্বশুর বাড়িতে একা ফিরছিল। এমন সময় রাস্তা থেকে চকলেট এর প্রলোভন দেখিয়ে ইমাম তাকে পার্শ্ববর্তী এক বাড়িতে নিয়ে ধর্ষণ করে অচেতন অবস্থায় খেজুরবাগ সাহেবগলি এলাকায় ফেলে রেখে যায়। অনেকক্ষণ যাবৎ বাসায় না ফেরায় পরিবারের লোকরা খুঁজতে গিয়ে মেয়েটিকে সাহেবগলি থেকে উদ্ধার করে, বাসায় নিয়ে আসলে মেয়ে ঘটনার বিস্তারিত আবু সাঈদ কে জানায়। পরে আবু সাঈদ আত্মীয়দের সাথে আলোচনা করে শনিবার রাতেই দক্ষিণ কেরানীগঞ্জ থানায় অজ্ঞাতনামা আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করে। পরে মামলার ছায়া তদন্ত হিসেবে র‌্যাব ওই এলাকার সিসি ফুটেজ থেকে ইমামকে আসামি হিসেবে শনাক্ত করে শনিবার গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইমাম ধর্ষণের কথা স্বীকার করেছে। এছাড়া ইমামের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানা সহ বিভিন্ন থানায় নারী ও শিশু নির্যাতন আইনে ১টি , ডাকাতি প্রস্তুতির ১টি ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২টি মামলা রয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews