1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

রাতে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত লাশ সকালে দেহরক্ষীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
সংগৃহীত ছবি

মাগুরায় খুলনা মেট্রোপলিটন পুলিশের এডিসি লাবনী আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া, আজ ভোরে পুলিশ লাইনসে মাহমুদুল হাসান নামের এক কনস্টেবলের গুলিবিদ্ধ মরদেহ পাওয়া গেছে।

পুলিশ জানিয়েছে, রাত ১টার দিকে লাবণী তার শ্রীপুরের বাসায় ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যার চেষ্টা করেন। এসময় তার গৃহকর্মী দেখতে পেয়ে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লাবনীর স্বজনেরা জানিয়েছেন, পারিবারিক কলহের জেরে এ মাসেই আরও দুবার আত্মহত্যার চেষ্টা করেন তিনি।
খন্দকার লাবণী খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের এডিসি হিসেবে কর্মরত ছিলেন। দুই দিন আগে ছুটিতে মাগুরায় আসেন তিনি। তিনি বিসিএস ৩০তম ব্যাচের ছিলেন।

এদিকে, আজ ভোরে মাগুরা পুলিশ লাইনস ব্যারাকের চতুর্থ তলায় মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন কনস্টেবল মাহমুদুল হাসান। দুজনের মরদেহ ময়নাতদন্তে জন্য রাখা হয়েছে মাগুরা সদর হাসপাতালে।

পুলিশ জানিয়েছে, কনস্টেবল মাহমুদুল হাসান খুলনায় কর্মরত অবস্থায় এডিসি লাবনী আক্তারের দেহরক্ষী হিসেবে কাজ করতেন। গেলো ২৯ জুন তাকে খুলনা থেকে মাগুরা পুলিশ লাইনসে বদলি করা হয়।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews