1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

বিয়ের দাবিতে দিন ধরে অবস্থান করছেন কলেজছাত্রী

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২

নীলফামারীর ডোমারে প্রেমিক লিপন রায়ের বাড়িতে বিয়ের দাবিতে গত তিন দিন ধরে অবস্থান করছেন আঁখি অধিকারী নামে এক কলেজছাত্রী। লিপন রায় উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের নয়ানী বাকডোকরা বাবুপাড়ার বাবু ভূপেশ চন্দ্র রায়ের ছেলে। মেয়েটি নীলফামারী সরকারি কলেজের অনার্স শেষ বর্ষের ছাত্রী এবং সদর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের খলিশাপচা মাস্টারপাড়ার মহেন অধিকারীর মেয়ে।

আঁখি অধিকারী সংবাদকর্মীদের জানান, দীর্ঘ ৬ বছর ধরে লিপনের সঙ্গে প্রেমের সম্পর্ক চলছে। সেই সুবাদে দুই বছর পূর্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশের মন্দিরে সনাতন ধর্মমতে তারা বিয়ে করে। বিয়ের পর লিপনের এক পরিচিতের বাসায় স্বামী-স্ত্রী পরিচয়ে অবস্থানও করে কয়েকদিন। সেখানে লিপন রায় নিজে উপার্জনশীল হওয়ার জন্য চাকরি পাওয়া পর্যন্ত বিয়ের বিষয় গোপন রাখতে বলে। লিপনের কথামতো বিয়ের বিষয় গোপন রাখা হয়। এর পর নিজ নিজ স্থানে ফেরে তারা দুজন। কিন্তু এক সপ্তাহ ধরে লিপন আমার (আঁখি অধিকারীর) সঙ্গে যোগাযোগ ঠিকমতো রাখছে না। তাই গত মঙ্গলবার সন্ধ্যায় লিপনের বাড়িতে এসে তার পরিবারকে বিয়ের ব্যাপারে জানাই। এ ব্যাপারে লিপন রায়ের বাবা বাবু ভূপেশ চন্দ্র রায় বলেন, মেয়েটি গত তিন দিন ধরে আমার বাড়িতে আছে। মেয়েটি দাবি করছে তাকে আমার ছেলে বিয়ে করেছে। বিষয়টি সুরাহের জন্য মেয়েটির বাড়িতে আমার কয়েকজন আত্মীয়কে পাঠানো হয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews