1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

কেরাণীগঞ্জে কুকুরের মাংস বিক্রির অপরাধে গনধোলাই

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৮ এপ্রিল, ২০২১

নিজস্ব সংবাদদাতাঃ

ঢাকার দক্ষিন কেরানীগঞ্জের হাসনাবাদে খাসির মাংস বলে কুকুরের মাংস বিক্রি করার দায়ে একজনকে আটক করে এলাকাবাসী। পরে গনধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে । মঙ্গলবার রাতে এঘটনা ঘটে।

আটককৃত ব্যক্তি হলো মোঃ সুরুজ মিয়া (৩২) । দক্ষিন কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় পরিবারসহ বসবাস করেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার গফরগাঁও থানায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, কুকুরের মাংস বিক্রেতা সুরুজ মিয়া একজন মাদকসেবী। মাদক সেবনের টাকা জোগাড় করতে তিনি প্রায় সময় কুকুর জবাই করে তার মাংস বিভিন্ন স্থানে বিক্রি করেন।
বুধবার হাসনাবাদে তার পাশের বাসার এক ব্যক্তি সুরুজের সাথে একটি কুকুর নিয়ে যেতে দেখলে জিজ্ঞাসা করে কুকুরটি সে কোথায় নিয়ে যায়।্ জবাবে সুরুজ মিয়া বলে,আমি এটাকে পুষবো। প্রায সয়ম এমন কুকুর নিয়ে যেত সুরুজ মিয়া । এমন সন্দেহ হলে ওই লোকটি কিছুক্ষন পর তার বাসায় যায়্ এবং সুরুজের ঘরের ভেতর থেকে রক্তের চিহ্ন দেখে। সুরুজকে রক্ত সম্পর্কে জানতে চাইলে ওটা খাসির রক্ত বলে জানায়। কুকুরটা  কোথায় জানতে চাইলে সে কুকুরটা ছেড়ে দিয়েছে বলে জানায়। এতে ওই ব্যক্তির সন্দেহ আরো বেড়ে যায়।

এসময় সুরুজের বাসার পিছন থেকে ওই কুকুরের মাথা চামড়া ও রক্ত দেখে চিৎকার করলে এলাকাবাসী সুরুজকে আটক করে। উত্তেজিত এলাকাবাসী সুরুজকে গনধোলাই দেয়। পরে কেরানীগঞ্জ থানায় পুলিশে খবর দিলে সুরুজকে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, গত মঙ্গলবার সুরুজ মিয়া নামে এক মাদকাসক্তকে জনতার হাত থেকে উদ্ধার করি। পরে জিজ্ঞাসাবাদ করে জেনেছি একটি কুকুর তার হাতে কামড় দিয়েছিলো, পরে রাগে সে কুকুরটিকে জবেহ করে পাশের ডাস্টবিনে ফেলে দিয়েছে। তবে এ নিয়ে তদন্ত হচ্ছে। আর কেউ যদি এ নিয়ে কোন অভিযোগ করে আমরা মামলা নিতে প্রস্তুত আছি।

 

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews