1. ashiqnur96@gmail.com : editor :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

কেরানীগঞ্জে ভেজাল খাদ্য বিরোধী অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা ৭ লাখ

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১

ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অনুমোদনহীন ভেজাল খাবার উৎপাদন, মজুদ ও বিক্রি করায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতে ০৭ লক্ষ টাকা জরিমানা করেছে র‌্যাব।

র‌্যাব-১০ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়,  গত ২৮ এপ্রিল বুধবার সকাল ১১ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত র‌্যাব এর নির্বাহী ম্যাজিস্ট্রেট  মোঃ আক্তারুজ্জামান ও র‌্যাব-১০ এর সমন্বয়ে একটি আভিযানিক দল ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন জিনজিরা এলাকায় ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম পরিচালনা করে। এসময় ভ্রাম্যমাণ আদালত  কেরানীগঞ্জ মডেল থানাধীন বিভিন্নস্থানে অনুমোদনহীন ভেজাল খাবার উৎপাদন, মজুদ ও বিক্রি করার অপরাধে মাসুম বেকারী এন্ড কনফেকশনারীকে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা, আল আমিন সুইটস্ এন্ড রেস্টুরেন্টকে  এক লাখ পঞ্চাশ হাজার টাকা, বিসমিল্লাহ হোটেলকে এক লাখ টাকা, তিতাস বেকারীকে এক লাখ টাকা, সততা কনজুমার ফুডস্ প্রোডাক্টস্ কে এক লাখ টাকা করে মোট ৫টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৭ লাখ টাকা জরিমানা প্রদান করেন।

র‌্যাব-১০ আরো জানায়, দীর্ঘদিন ধরে এই অসাধু ব্যবসায়ীরা অনুমোদনহীন ভেজাল খাবার উৎপাদন, মজুদ ও বিক্রি করে আসছিল বলে প্রাথমিক অনুসন্ধানে জানা যায়।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews