1. ashiqnur96@gmail.com : editor :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে জুয়েলারি ব্যবসায়ীসহ দুইজনকে গুলি করে স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ তেলিখালী ইউপি নির্বাচন: ৪নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় ইকবাল  জিয়াউর রহমানকে গুলি করেন কে? জিজ্ঞাসাবাদে জানান মোজাফফর চিকিৎসায় অবহেলা, সিজারিয়ানের সময় প্রসূতির মৃত্যুর অভিযোগ মহানবী (সা.) ও হযরত আয়েশা (রা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগ, সর্বোচ্চ শাস্তির দাবি জশনে ঈদে মিলাদুন্নবী (সা:)ও হযরত পিরানে কালিয়ারি সাবের পাক (রা:) এর বাৎসরিক ওরস মোবারক অনুষ্ঠিত দয়াগঞ্জে ওরাল কলেরা টিকা খাওয়ানো ক্যাম্পেইন, বিনামূল্যে দুই ডোজ টিকা প্রদান “কেরানীগঞ্জে ইউএনওর নাম ভাঙিয়ে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ” কেরানীগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস কেরানীগঞ্জে আসামিদের সঙ্গে যোগসাজশে তদন্তে গাফিলতির অভিযোগ, পুলিশ সুপারের কাছে ভুক্তভোগীর আবেদন

শেখ হাসিনার উপহার’ লেখা প্যাকেটে করে শিশু খাদ্য পৌঁছে দেয়া হচ্ছে জেলায় জেলায়।

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১২ এপ্রিল, ২০২০

মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার উপহার’ লেখা শীর্ষক প্যাকেটে করে শিশু খাদ্য পৌঁছে দেয়া হচ্ছে জেলায় জেলায়। ইতিমধ্যে ৬৪ জেলায় ৫৬ হাজার ৬৭৬ শিশুর কাছে পৌঁছে দেয়া হয়েছে শিশু খাদ্যের প্যাকেট।

শিশু খাদ্য বিতরণ নিশ্চিত করার বিষয়ে শনিবার রাতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে একটি অনুশাসন জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, করোনাভাইরাস মোকাবেলায় মানবিক সাহায্য হিসেবে সারাদেশে ত্রাণ সামগ্রী ও শিশু খাদ্য প্রদান করা হয়েছে। বরাদ্দকৃত ত্রাণ ও শিশু খাদ্য প্রয়োজন অনুযায়ী জেলা প্রশাসকগণ কর্তৃক সকল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী ও সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নিকট উপ-বরাদ্দ দেয়া হয়েছে।
এসব ত্রাণ সামগ্রী ও শিশু খাদ্য স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে মন্ত্রণালয়ের জারি করা পূর্বের বিধি বিধানের সঙ্গে নতুন করে চারটি নির্দেশনা জারি করে সেগুলো বাধ্যতামূলক প্রতিপালনের নির্দেশ দেয়া হয়েছে।
এই চারটি নির্দশনা হচ্ছে- ত্রাণ সামগ্রী ও শিশু খাদ্য মোড়ক প্যাকেট বা বস্তায় বিতরণ করতে হবে। প্যাকেট, মোড়ক বা বস্তার গায়ে প্রধানমন্ত্রীর সরকারি ছবিসহ “মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার” লিখতে হবে। মোড়ক, প্যাকেট বা বস্তার গায়ে “গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার” সম্বলিত গোল সীল ব্যবহার করতে হবে এবং ত্রাণ সামগ্রী  ও শিশু খাদ্য উত্তোলন এবং বিতরণের সময় সংশ্লিষ্ট অফিসারগণ সার্বক্ষণিক উপস্থিত থাকবেন। এক্ষেত্রে কোন প্রকার ব্যত্যয় ঘটানো যাবে না।

এস.এম. সজল/ব্যতিক্রম নিউজ

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews