1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

যে কারণে বিধ্বস্ত হয় বিপিন রাওয়াতের হেলিকপ্টার

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
ছবি সংগৃহীত ( বামে বিধ্বস্ত হেলিকপ্টার ও ডানে নিহত বিপিন রাওয়াত )

বুড়িগঙ্গা আন্তর্জাতিক ডেস্কঃ গত বছরের ৮ ডিসেম্বর একটি এমআই-১৭ ভি ৫ হেলিকপ্টারে করে জেনারেল রাওয়াত। অবশেষে সামনে এলো ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ (প্রতিরক্ষা প্রধান) বিপিন রাওয়াতকে বহনকারী সামরিক হেলিকপ্টার বিধ্বস্তের কারণ। পাইলটের ভুলের কারণে এমনটি ঘটেছে বলে তদন্তের প্রাথমিক রিপোর্টে জানানো হয়েছে। গতকাল শুক্রবার এই তথ্য জানানো হয়।

তদন্তকারী দলের রিপোর্ট অনুসারে, উপত্যকার আবহাওয়ার অপ্রত্যাশিত পরিবর্তনের কারণে হেলিকপ্টারটি মেঘের মধ্যে প্রবেশ করে। আর এর ফলেই পাইলটের বিভ্রান্তি ঘটে এবং হেলিকপ্টারটি ভেঙে পড়ে। হেলিকপ্টারের রেকর্ডার এবং ককপিট ভয়েস রেকর্ডার বিশ্লেষণ করে এবং প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদের পরেই এই রিপোর্ট তৈরি করা হয়েছে বলেও তদন্তকারী দল জানিয়েছে।

সেসময় রাওয়াতের সঙ্গে ছিলেন তার স্ত্রী মধুলিকা এবং অন্যান্য ১২ জন সশস্ত্র সেনা। তাদের নিয়ে তামিলনাড়ুর কোয়ম্বত্তূরের সুলুর এয়ারফোর্স বেস থেকে ওয়েলিংটনের ডিফেন্স স্টাফ সার্ভিসেস কলেজের পথে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় সিডিএস জেনারেল রাওয়াত, তার স্ত্রী এবং আরও ১১ জনের মৃত্যু হয়। গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংহ গুরুতর অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হলেও দুর্ঘটনার এক সপ্তাহ পরে তিনি মারা যান।

এরপর এয়ার মার্শাল মানবেন্দ্র সিংহের নেতৃত্বে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে ভারতীয় বিমান বাহিনীর পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়। শুক্রবার রিপোর্টটি প্রকাশিত হয়েছে। তবে বিমানবাহিনীর পক্ষ থেকে দুর্ঘটনার কারণ হিসেবে যান্ত্রিক ব্যর্থতা, নাশকতা বা অবহেলার তত্ত্ব আগেই বাতিল করা হয়েছিল।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews