1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

বাড়তি টাকা নেয়ার অভিযোগ ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে সরকার নির্ধারিত ফি নির্ধারণ করলেও বেশ কয়েকটি অযৌক্তিক খাতে বাড়তি টাকা আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেছেন অভিভাবকরা। করোনার সময় ভর্তি ফি সাথে বাড়তি টাকা নেয়ায় ক্ষুদ্ধ অভিভাবকরা। তবে কর্তৃপক্ষের দাবি, সরকার নির্ধারিত ফি নিচ্ছেন তারা।

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ২৭ হাজার শিক্ষার্থীর কাছ থেকে ভর্তি ফির সাথে গ্যাস বিল এবং আইনজীবির ফি বাবদ জনপ্রতি তিনশত টাকা নেয়া হচ্ছে। এ খাতেই তারা আয় করছে ৮১ লাখ টাকা। ভর্তি ফি বেড়েছে ১ হাজার ৬৮০ টাকা।

এর মধ্যে ট্যাক্স এবং গ্যাস বিল ২শ টাকা, আইনজীবির ফি ১০০ টাকা, ম্যাগাজিনের জন্য ২৫০ টাকা, খেলাধুলার জন্য ২শ টাকা, উৎসবের জন্য ৩শ টাকা আদায় করছে।

এসব খাতে গত বছর পর্যন্ত টাকা আদায় করা হয় নি। সব মিলিয়ে ভিকারুননিসা এই বছর ফি নির্ধারণ করেছে ৭ হাজার ৯৮০ টাকা। গতবছর এই ফি ছিল ৬ হাজার ৩শ টাকা।

স্কুল কর্তৃপক্ষ বলছে, স্কুলের নামে অনেক মামলা রয়েছে, সেজন্য এবার আইনজীবির ফি নেয়া হচ্ছে। সেই সঙ্গে এই বছর সিটি কর্পোরেশনের ট্যাক্স দেয়ার কারনেও তাদের খরচ বেড়েছে।

এদিকে স্কুলে ভর্তিতে রাজধানীতে বাংলা মাধ্যমে সর্বোচ আট হাজার টাকা নিধারণ করেছে শিক্ষা মন্ত্রণালয়। তবে করোনার সময় আবেদন করলে কিছু শিক্ষার্থীর ফিও কমানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews