1. ashiqnur96@gmail.com : editor :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মার্কিন সামরিক ঘাঁটি আর নিরাপত্তার নিশ্চয়তা নয়: ইরানের জেনারেল জলবায়ু তহবিলের অর্থ সরাসরি পাওয়ার প্রক্রিয়া সহজ করার আহ্বান পরিবেশমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ায় এমপির রাজনৈতিক কার্যালয় ও বিএনপি অফিসসহ দোকানপাটে ভাঙচুর কেরানীগঞ্জে ঘুমন্ত ব্যক্তির গায়ে পেট্রোল ঢেলে আগুন, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু মালয়েশিয়া ঘুরে আড়াই বছর পর চাঁদপুরে মিলল কেরানীগঞ্জের মামুনের ফোন হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২৯৯ দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতি, হারুনসহ ৬ পুলিশ কর্মকর্তার চাকরি গেল কেরানীগঞ্জে ভুয়া দলিল তৈরির অভিযোগে গ্রেপ্তার ২, জমির মূল্য কম দেখানোর চেষ্টা নামের মিলেই ছাত্রলীগ নেতা! কেরানীগঞ্জে ভুয়া পদ-পদবি ও রাজনৈতিক ছবি দেখিয়ে ডিবির হয়রানি তুরস্কে ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ-আগুন, নিহত ১৭

কেরানীগঞ্জে গ্যাস লিকেজে আগুন, দগ্ধ আরো একজনের মৃত্যু

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২

কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার কেরানীগঞ্জের জিনজিরা মান্দাইল জেলে পাড়া এলাকার গ্যাস লিকেজ থেকে দগ্ধ ছয় জনের মধ্যে শাহাদাত (২০) নামে আরো একজনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে এই ঘটনায় এখন পর্যন্ত দুজনের মৃত্যু হল। বাকি চারজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন।

শুক্রবার (২ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ৬০২ নম্বর ওয়ার্ডে হাইডিপেনডেন্সি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শাহাদাতের মৃত্যু হয়। তার শরীরের ৫২ শতাংশ দগ্ধ হয়েছিল বলে জানিয়েছে চিকিৎসক। মৃত্যুর ঘটনা হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করলেও কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদের কাছে এ বিষয়ে জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি তা রিসিভ করেননি। উল্লেখ্য, মঙ্গলবার (৩০ আগস্ট) ভোরে গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ডের দগ্ধ হওয়ার পর অগ্নিদগ্ধ ছয় জনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেয়া হলে ঐ দিনই চিকিৎসাধীন অবস্থায় শিশু মরিয়মের (৮) মৃত্যু হয়।

হাসপাতালে চিকিৎসাধীন অন্যরা হলো মোছা. বেগম (৬০), মোছা. সনিয়া (২৬), মো. ইয়াসিন (১২),ও ইদুনী বেগম (৫০)

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews