1. ashiqnur96@gmail.com : editor :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মার্কিন সামরিক ঘাঁটি আর নিরাপত্তার নিশ্চয়তা নয়: ইরানের জেনারেল জলবায়ু তহবিলের অর্থ সরাসরি পাওয়ার প্রক্রিয়া সহজ করার আহ্বান পরিবেশমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ায় এমপির রাজনৈতিক কার্যালয় ও বিএনপি অফিসসহ দোকানপাটে ভাঙচুর কেরানীগঞ্জে ঘুমন্ত ব্যক্তির গায়ে পেট্রোল ঢেলে আগুন, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু মালয়েশিয়া ঘুরে আড়াই বছর পর চাঁদপুরে মিলল কেরানীগঞ্জের মামুনের ফোন হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২৯৯ দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতি, হারুনসহ ৬ পুলিশ কর্মকর্তার চাকরি গেল কেরানীগঞ্জে ভুয়া দলিল তৈরির অভিযোগে গ্রেপ্তার ২, জমির মূল্য কম দেখানোর চেষ্টা নামের মিলেই ছাত্রলীগ নেতা! কেরানীগঞ্জে ভুয়া পদ-পদবি ও রাজনৈতিক ছবি দেখিয়ে ডিবির হয়রানি তুরস্কে ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ-আগুন, নিহত ১৭

বৃষ্টি হলেও কমবেনা গরম

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২
ছবিঃ সংগৃহীত

আবহাওয়া অধিদপ্তর  জানিয়েছে, আগামী দুই-একদিনের মধ্যে ঢাকাসহ দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টি হলেও কমবে না তাপমাত্রা। পুরো সেপ্টেম্বর জুড়েই গরমের তীব্রতা থাকবে  ।

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, দেশে মৌসুমি বায়ু কম সক্রিয়, তার ওপর কম বৃষ্টির কারণে বেশি গরম অনুভূত হচ্ছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, যশোর ও কুষ্টিয়া জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, এ অবস্থা আরও কয়েকদিন থাকতে পারে। রাজধানীসহ সারা দেশেই গরমের তীব্রতা থাকবে আরও কয়েকদিন।

তবে অক্টোবর থেকে পরিস্থিতি কিছুটা সহনীয় পর্যায়ে চলে আসবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

শুক্রবার সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয় যশোর ও সাতক্ষীরায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয় সৈয়দপুরে ৬৭ মিলিমিটার।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews