1. ashiqnur96@gmail.com : editor :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মার্কিন সামরিক ঘাঁটি আর নিরাপত্তার নিশ্চয়তা নয়: ইরানের জেনারেল জলবায়ু তহবিলের অর্থ সরাসরি পাওয়ার প্রক্রিয়া সহজ করার আহ্বান পরিবেশমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ায় এমপির রাজনৈতিক কার্যালয় ও বিএনপি অফিসসহ দোকানপাটে ভাঙচুর কেরানীগঞ্জে ঘুমন্ত ব্যক্তির গায়ে পেট্রোল ঢেলে আগুন, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু মালয়েশিয়া ঘুরে আড়াই বছর পর চাঁদপুরে মিলল কেরানীগঞ্জের মামুনের ফোন হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২৯৯ দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতি, হারুনসহ ৬ পুলিশ কর্মকর্তার চাকরি গেল কেরানীগঞ্জে ভুয়া দলিল তৈরির অভিযোগে গ্রেপ্তার ২, জমির মূল্য কম দেখানোর চেষ্টা নামের মিলেই ছাত্রলীগ নেতা! কেরানীগঞ্জে ভুয়া পদ-পদবি ও রাজনৈতিক ছবি দেখিয়ে ডিবির হয়রানি তুরস্কে ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ-আগুন, নিহত ১৭

৪ হতদরিদ্রকে ঘর ও দোকান করে দিলেন বীরমুক্তিযোদ্ধার প্রতিবন্ধী সন্তান

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২

নাটোর প্রতিনিধি।। প্রতিবন্ধী হাবিবুল্লাহ পাটোয়ারী। চতুর্থ শ্রেণীর একজন কর্মচারী। বর্তমানে নাটোর জেলা প্রশাসক’এর কার্যালয়ে কর্মরত আছেন। বেতন যা পায় তাই দিয়েই টেনে কোষে চলে সংসার। সৎ ও সচেতন মানুষ হিসেবে নিজ এলাকা ও কর্মস্থানে সুনাম রয়েছে। বীর মুক্তিযোদ্ধার সন্তান হাবিবুল্লাহ পাটোয়ারী নিজ উদ্যোগে প্রতিবছর এলাকার একজন ছিন্নমূল মানুষকে বাড়ি তৈরি করে দেন। প্রায় লক্ষ টাকার উপরে একটি বাড়ি নির্মাণ কাজে প্রয়োজন হয়। আর এই অর্থ যোগান দেন নিজের এলাকার বিত্তবান এবং জেলা প্রশাসন‘এর বিভিন্ন শ্রেণীর কর্মকর্তা ও কর্মচারীরা। নাটোর সদর উপজেলার ছাতনী ইউনিয়ন‘এর চক আমহাটি গ্রামের হাবিবুল্লাহ পাটোয়ারী, বিগত চার বছরে চারটি পরিবারের মাথা গোজার ঠাঁই ও একজন প্রতিবন্ধীকে কর্মসংস্থান তৈরি করে দিয়েছেন। তিনি বলছেন বেতনের টাকা থেকে কিছু টাকা তার ব্যয় হয়। বাঁকি টাকা এলাকাবাসী এবং তার অফিসের সকলেই সহযোগিতা করেন। উপকার-ভোগীরা বলছেন, নিজের উপার্জিত অর্থে এই বাড়ি নির্মাণ করা তাদের দ্বারা সম্ভব ছিল না। প্রশাসন বলছেন, উদ্যোগী এই মানুষকে সরকারিভাবে সার্বিক সহযোগিতা করা হবে।

এমন মানুষ সমাজের দৃষ্টান্ত হলে মনে করছেন নাটোরের সচেতন মহল। উপকারভোগী প্রতিবন্ধী বলেন, ‘ইটভাটায় কাজ করতাম। দুর্ঘটনায় আমার একটি হাত সম্পূর্ণরূপে কেটে ফেলা হয়েছে। সেই সময় চিকিৎসার জন্য হাবিবুল্লাহ পাটোয়ারী অনেক স্থান থেকে টাকা সংগ্রহ করে আমার সুচিকিৎসার ব্যবস্থা করেছিলেন। আমার থাকার কোন ঘর ছিল না। আমার পৈতৃক সম্পত্তির উপর বাড়ি বানিয়ে, টিউবল বসিয়ে দিয়েছেন। সেই সাথে একটি দোকান তৈরি করে দিয়েছেন। তিনি সবসময় আমার খোঁজ খবর রাখেন। এখন আমি খুব ভালো আছি। দোয়া করি আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন। আমার মতন আরো মানুষদেরকে তিনি সহযোগিতা করতে পারেন।’ এছারা আরো ৩জন উপকারভোগী বলেন, আমাদের ঘরের চাল দিয়ে বৃষ্টির পানি পড়তো। টিন দেওয়ার সামর্থ্য ছিল না। হাবিবুল্লাহ পাটোয়ারীর উসিলায় আমরা নতুন টিন সেটের ঘর পেয়েছি, টিউবল পেয়েছি এখন নিশ্চিন্তে ঘুমাতে পারছি। এছাড়াও আমরা যে কোন বিষয়ে তার সহযোগিতা পাই। এলাকাবাসী মো. জামিল হোসেন মিলন বলেন, ‘হাবিবুল্লাহ পাটোয়ারীকে নিয়ে গ্রামবাসীরা গর্ববোধ করে। সামান্য একটি সরকারি চাকরি করে, তিনি যে অসহায় মানুষদের কথা ভাবেন তা আমাদেরকে অভিভূত করে। তার কাজে আমরা গ্রামবাসী সকলেই সার্বিকভাবে সহযোগিতা করেছি। ভবিষ্যতেও সহযোগিতা করা হবে। হাবিবুল্লাহ পাটোয়ারী বলেন, “প্রথমত ২০১৯ খ্রিস্টাব্দে এক বৃদ্ধ নারী আমাকে বলেন “আমার থাকার মতন কোন ঘর নেই। একটি ঘরের ব্যবস্থা করে দিতে হবে।” আমি জেলা প্রশাসক মহোদয় বরাবর একটি আবেদন করি। টিনের বরাদ্দ দেন মাননীয় জেলা প্রশাসক মহোদয়। এলাকাবাসীরা সার্বিকভাবে সহযোগিতা করেছেন। বৃদ্ধা নারী পেয়েছেন একটি ঘর। এরপর থেকে প্রতিবছর, গ্রামের একজনকে বসতবাড়ি তৈরি করে দেওয়া শুরু হয়। এ পর্যন্ত মোট চারজনকে টিউবলসহ ঘর ও একজনার ব্যবসা প্রতিষ্ঠান করে দেওয়া হয়েছে। এই কাজে আমাকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন প্রশাসন‘এর সর্বস্তরের কর্মকর্তা, আমার সকল সহকর্মী, গ্রামবাসীসহ সবাই। জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, ‘ হাবিবুল্লাহ পাটোয়ারী এলাকাবাসীদের স্বাবলম্বী হওয়ার জন্য যে সহযোগিতা করছেন, এটা খুবই একটা ভালো দিক। যে কোন ক্ষেত্রে আমরা সরকারের দিকে চেয়ে থাকি। সরকারিভাবে প্রত্যেকটা বিষয়ে হয়তো সহযোগিতা করা সম্ভব হয় না। এলাকাবাসীর সহযোগিতার জন্য তিনি যে এগিয়ে এসেছেন। এমন ব্যক্তি উদ্যোগ অমাদের দেশের সবখানে থাকা দরকার। তাহলে আমরা খুব সহজেই গন্তব্যে পৌঁছে যাব।’ ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম রেজা বলেন, ‘চতুর্থ শ্রেণীর একজন কর্মচারী, নিজের কর্মস্থান ও সংসার সামলিয়ে, নিজ উদ্যোগে এলাকাবাসী ও প্রশাসনের সহযোগিতায় এবং নিজের অর্জিত অর্থ দিয়ে, যাদের ঘরবাড়ি তৈরি করার সামর্থ্য নেই, তাদেরকে বাড়িঘর তৈরি করে দিচ্ছেন। সামাজিক উন্নয়নে যে কর্মকান্ড গুলো তিনি করছেন, নিঃসন্দেহে তা প্রশংসনীয়। আমি মনে করি এটি একটি মহতী উদ্যোগ। আমাদের সমাজে এমন কিছু প্রচার বিমুখ মানুষ লুকিয়ে আছেন, তারা নিরলস ভাবে মানুষের উপকারের জন্য কাজ করে যাচ্ছেন। এ ধরনের মানুষ আমাদের সমাজে আছে বলেই সমাজ এগিয়ে চলছে। হাবিবুল্লাহ পাটোয়ারীর একটি দৃষ্টান্ত। প্রতিবন্ধী হয়েও সমাজ উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন, যা আমাদের জন্য অত্যন্ত আনন্দের। তার এই উদ্যোগকে সাধুবাদ জানাই। এই দৃষ্টান্তকে অনুকরণ করে অন্যরাও যদি এগিয়ে আসে, তাহলে সমাজের অবহেলিত জনগোষ্ঠীর দুঃখ দুর্দশা দ্রুত লাঘব হবে।’

জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, ‘হাবিবুল্লাহ পাটোয়ারী সমাজের অনুকরণীয় দৃষ্টান্ত আমাদের সকলের জন্য। চতুর্থ শ্রেণীর একজন কর্মচারী হয়েও অসহায়, নিরীহ, নিরন্ন মানুষের জন্য তিনি যেভাবে কাজ করছেন। কারো ঘর করে দিচ্ছেন। কারো চিকিৎসার ব্যবস্থা করুন করছেন। কারো ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করে দিচ্ছেন। এ বিষয়টি আমাদের সকলকে অনুপ্রেরণা যোগায়। আমি জেলা প্রশাসক হিসেবে তাকে উৎসাহ দিচ্ছি, পাশাপাশি তার এই কাজে জেলা প্রশাসন অবশ্যই পৃষ্ঠপোষকতা করবেন। আগামী দিনগুলোতে আমি আশা করি, তিনি আরো সৃজনশীল এবং জনহিতকর কাজ করবেন এবং সেই কাজের সাথে আমাদের সকল কর্মকর্তা কর্মচারী অবশ্যই অংশীদার হবেন।’ আমাদের সমাজে একটি অবহেলিত জনগোষ্ঠী রয়েছে। যে জনগোষ্ঠীর সংখ্যা ক্রমেই, একদিকে যেমন কমছে, অপরদিকে জনসংখ্যা বৃদ্ধির কারনে, তাদের সংখ্যাও বাড়ছে। এই হাবিবুল্লা পাটোয়ারী অবহেলিত জনগোষ্ঠীর জন্য একটি দৃষ্টান্ত। আর এই দৃষ্টান্তকে অনুকরণ করবেন সমাজের বৃত্তবানরা, এমনটাই মনে করছেন সচেতন নাগরিকরা

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews