
কেরানীগঞ্জ (ঢাকা) : ঢাকার কেরানীগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল টাকাসহ তিন জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব—১০সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবির সোয়েব শনিবার (৩সেপ্টেম্বর) দুপুরে জানান, শুক্রবার মধ্যরাতে দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন চুনকুটিয়া এলাকায় অভিযান চালিয়ে মিরাজ সরদার (৩৮), মোঃ সুমন (৩৫) ও মোঃ নুর জামাল (৩৪) নামের তিনজন জাল টাকার ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয় ।
এ সময় তাদের কাছ থেকে ১হাজার টাকা সমমূল্যের ৪৭টি ও ৫শত টাকা সমমূল্যের ৯০টি জাল নোট সহ সর্বমোট ৯২ হাজার টাকার নোট জব্দ করা হয়েছে। তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা তারা জাল নোট সরবরাহকারীর দলের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে। বেশ কিছুদিন যাবৎ কেরানীগঞ্জের আশেপাশে জাল নোট সরবরাহ করত। তাদের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে।
