1. ashiqnur96@gmail.com : editor :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মার্কিন সামরিক ঘাঁটি আর নিরাপত্তার নিশ্চয়তা নয়: ইরানের জেনারেল জলবায়ু তহবিলের অর্থ সরাসরি পাওয়ার প্রক্রিয়া সহজ করার আহ্বান পরিবেশমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ায় এমপির রাজনৈতিক কার্যালয় ও বিএনপি অফিসসহ দোকানপাটে ভাঙচুর কেরানীগঞ্জে ঘুমন্ত ব্যক্তির গায়ে পেট্রোল ঢেলে আগুন, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু মালয়েশিয়া ঘুরে আড়াই বছর পর চাঁদপুরে মিলল কেরানীগঞ্জের মামুনের ফোন হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২৯৯ দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতি, হারুনসহ ৬ পুলিশ কর্মকর্তার চাকরি গেল কেরানীগঞ্জে ভুয়া দলিল তৈরির অভিযোগে গ্রেপ্তার ২, জমির মূল্য কম দেখানোর চেষ্টা নামের মিলেই ছাত্রলীগ নেতা! কেরানীগঞ্জে ভুয়া পদ-পদবি ও রাজনৈতিক ছবি দেখিয়ে ডিবির হয়রানি তুরস্কে ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ-আগুন, নিহত ১৭

কেরানীগঞ্জে ফেন্সিডিলসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার কেরানীগঞ্জ থেকে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম ইসলাম প্রিন্স (২২) ও তার তিন সহযোগীকে ফেন্সিডিল সহ আটক করেছে র‍্যাব-১০। ফাহিম মুন্সিগঞ্জের শ্রীনগর থানার দেলভোগ গ্রামের পারভেজ মিয়ার ছেলে।
মঙ্গলবার (২৫ অক্টোবর) দিবাগত মধ্যরাতে দিকে ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার জিনজিরা মনু ব্যাপারীর ঢাল  এলাকার হাজী কালুর বাড়ির দ্বিতীয় তলার ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাদেরকে বুধবার সকালে কেরানীগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়।
আটক অপর তিন সহযোগী হলো, মো. হুমায়ুন কবির (৩৬), ইমরান মাহমুদ (৩১) ও মো. শরীফ হোসেন (৩৭)। তাদের কাছ থেকে ১০ বোতল ফেন্সিডিল সহ ফেন্সিডিল বিক্রির নগদ ৯হাজার ৯০টাকা উদ্ধার করা হয়েছে বলে জানায় র‍্যাব-১০।
র‍্যাবের করা মামলার এজাহার সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে কেরানীগঞ্জ এলাকার হাজী কালুর বাড়িতে ফেন্সিডিল বিক্রি করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ৪ জন পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১০ বোতল ফেনসিডিলসহ ও মাদক বিক্রির টাকা জব্দ করা হয়। পরে আটককৃতদের কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
কেরানীগঞ্জ মডেল থানারএস আই ও মামলার তদন্ত কর্মকর্তা লিয়াকত হোসেন জানান, চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণ করেন।
মুন্সিগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়েজ আহম্মেদ পাভেল বলেন, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে এবং তাকে সংগঠন থেকে স্থায়ী বহিস্কারের জন্য সুপারিশ করা হবে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews