1. ashiqnur96@gmail.com : editor :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মার্কিন সামরিক ঘাঁটি আর নিরাপত্তার নিশ্চয়তা নয়: ইরানের জেনারেল জলবায়ু তহবিলের অর্থ সরাসরি পাওয়ার প্রক্রিয়া সহজ করার আহ্বান পরিবেশমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ায় এমপির রাজনৈতিক কার্যালয় ও বিএনপি অফিসসহ দোকানপাটে ভাঙচুর কেরানীগঞ্জে ঘুমন্ত ব্যক্তির গায়ে পেট্রোল ঢেলে আগুন, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু মালয়েশিয়া ঘুরে আড়াই বছর পর চাঁদপুরে মিলল কেরানীগঞ্জের মামুনের ফোন হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২৯৯ দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতি, হারুনসহ ৬ পুলিশ কর্মকর্তার চাকরি গেল কেরানীগঞ্জে ভুয়া দলিল তৈরির অভিযোগে গ্রেপ্তার ২, জমির মূল্য কম দেখানোর চেষ্টা নামের মিলেই ছাত্রলীগ নেতা! কেরানীগঞ্জে ভুয়া পদ-পদবি ও রাজনৈতিক ছবি দেখিয়ে ডিবির হয়রানি তুরস্কে ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ-আগুন, নিহত ১৭

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের অজুহাতে বেড়েছে সব ধরনের সবজির দাম

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের অজুহাতে বেড়েছে সব ধরনের সবজির দাম। ঢাকাসহ সারা দেশের  বাজারগুলোর চিত্র প্রায় একই।  কাঁচাবাজারগুলোতে শীত বা গ্রীষ্মকালীন প্রায় সব সবজির দামই বেড়েছে কেজিতে ২০ টাকা পর্যন্ত। শিম, মুলা, ফুলকপি-বাঁধাকপিসহ শীতকালীন নানা সবজি উঠেছে কাঁচাবাজারে। আছে গ্রীষ্মের সবজিও। তবে দাম চড়া।
এক কেজি শিম কিনতে গুনতে হচ্ছে ১২০ টাকা। মুলা ৫০ আর টমেটোর কেজি ১২০ টাকা। ছোট ফুলকপি-বাঁধাকপির দাম ৫০ টাকার ওপরে। বাড়তি এই দামের জন্য বিক্রেতারা ঝড়-বৃষ্টির কথা বললেও, তা মানতে নারাজ ক্রেতা। রাজশাহীতে বেড়েছে বেশিরভাগ সবজির দাম।

এছাড়া সপ্তাহের ব্যবধানে মুরগির দাম বেড়েছে কেজিতে ২০ টাকা। ২ সপ্তাহ পরও কাটেনি চিনির সংকট। আর সপ্তাহের ব্যবধানে মুরগির দাম বেড়েছে কেজিতে ২০ টাকা। ৯০ টাকার চিনি বিক্রি হচ্ছে ১১০ টাকা কেজিতে।

ঘুর্ণিঝড় সিত্রাংয়ের অজুহাতে বরিশালে সব ধরনের চালের দাম প্রতি কেজিতে ২ থেকে ৪ টাকা বেড়েছে। একই সাথে ৬০ টাকার ফুলকপি ৮০ টাকা, ২০ টাকা বেড়ে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৮০ টাকায়।
পরিবহন খরচ বৃদ্ধির অজুহাতে খুলনার বাজারে চিনির দাম কেজিতে ২৫ টাকা বৃদ্ধি পেয়ে বিক্রি হচ্ছে ১০৫ টাকায়। আর মশুর ডাল কেজিতে ২০ টাকা বেড়ে ১৪০ টাকা।

সিলেটে ফুলকপি, শিম, টমেটো ও গাজরের দাম মাত্রাতিরক্ত বেশি বলে অভিযোগ করছে ক্রেতারা। আগের মতোই সংকট রয়ে গেছে চিনির বাজারে। সরকারি হস্তক্ষেপে প্যাকেটের চিনি ৯৫ টাকা কেজিতে মিললেও পাওয়া যাচ্ছে না খোলা চিনি। আর এজন্য মিল মালিকদের দুষছেন খুচরা ব্যবসায়ীরা। গত সপ্তাহের ১৭৫ টাকার ব্রয়লার মুরগি কারওয়ানবাজারে বিক্রি হচ্ছে ১৮৫ টাকা কেজি। সেই একই মুরগি আধা কিলোমিটারের মধ্যে হাতিরপুল বাজারে কিনতে হচ্ছে ২১০ টাকায়। এ পরিস্থিতিতে বাজার নিয়ন্ত্রণে কার্যকর প্রদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে ক্রেতারা।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews