1. ashiqnur96@gmail.com : editor :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মার্কিন সামরিক ঘাঁটি আর নিরাপত্তার নিশ্চয়তা নয়: ইরানের জেনারেল জলবায়ু তহবিলের অর্থ সরাসরি পাওয়ার প্রক্রিয়া সহজ করার আহ্বান পরিবেশমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ায় এমপির রাজনৈতিক কার্যালয় ও বিএনপি অফিসসহ দোকানপাটে ভাঙচুর কেরানীগঞ্জে ঘুমন্ত ব্যক্তির গায়ে পেট্রোল ঢেলে আগুন, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু মালয়েশিয়া ঘুরে আড়াই বছর পর চাঁদপুরে মিলল কেরানীগঞ্জের মামুনের ফোন হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২৯৯ দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতি, হারুনসহ ৬ পুলিশ কর্মকর্তার চাকরি গেল কেরানীগঞ্জে ভুয়া দলিল তৈরির অভিযোগে গ্রেপ্তার ২, জমির মূল্য কম দেখানোর চেষ্টা নামের মিলেই ছাত্রলীগ নেতা! কেরানীগঞ্জে ভুয়া পদ-পদবি ও রাজনৈতিক ছবি দেখিয়ে ডিবির হয়রানি তুরস্কে ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ-আগুন, নিহত ১৭

১৭ দিন পর আয়াতের খন্ডিত মাথা উদ্ধার করল পুলিশ

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২

হত্যার ১৭ দিনে বৃহস্পতিবার (০১ নভেম্বর) সকালে আকমল আলী রোডের খালের স্লুইসগেট এলাকা থেকে আয়াতের বিচ্ছিন্ন মাথা পাওয়া যায়। মাথার চুল ও ক্লিপ দেখে দেহাংশ শনাক্ত করেন স্বজনরা।

উদ্ধার হওয়া খণ্ডিত অংশগুলোর ডিএনএ টেস্ট করা হবে এবং বাকি অংশগুলোর সন্ধানে অভিযান অব্যাহত থাকবে বলে জানায় পিবিআই।

এ বিষয়ে পিবিআই চট্টগ্রাম পুলিশ সুপার নাইমা সুলতানা বলেন, অভিযুক্ত আবিরের দেয়া তথ্য অনুযায়ী আয়াতের দেহ অনুসন্ধানে আকমল আলী খালের স্লুইসগেট এলাকায় সকাল থেকে অভিযান চালায় পিবিআই। তল্লাশির একপর্যায়ে খালের স্লুইসগেট থেকে আধা কিলোমিটার দূরে সাগরের কাছাকাছি একটি পলিথিন ব্যাগে কিছু আছে বলে আমাদের জানান এক জেলে। পরে অভিযানে থাকা পিবিআই সদস্যরা আবির আলীর বর্ণনা অনুযায়ী স্কচটেপ মোড়ানো পলিথিন দেখে আয়াতের দেহাংশ থাকার বিষয়টি নিশ্চিত করেন।

 

তিনি আরও বলেন, হত্যার ১৭ দিন হয়ে যাওয়ায় অনেকটা বিকৃত হয়ে যায় আয়াতের চেহারা। তবে মাথার চুল ও ক্লিপ দেখে দেহাংশ শনাক্ত করেন স্বজনরা। উদ্ধার হওয়া খণ্ডিত অংশগুলোর ডিএনএ টেস্ট করা হবে।

এদিকে মাথা উদ্ধারের ঘটনায় স্লুইসগেট এলাকায় আসেন আয়াতের স্বজনরা। দেহাংশ দেখে কান্নায় ভেঙে পড়েন শিশুটির পরিবারের সদস্যরা।

গত ১৫ নভেম্বর বিকেলে নিখোঁজ হয় আয়াত। ২৯ নভেম্বর লাশের দুই পা এই স্লুইসগেট থেকে উদ্ধার হয়।

এ ঘটনায় অভিযুক্ত আবির, তার মা এবং বোন বর্তমানে রিমান্ডে আছেন

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews