1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পূর্ব শত্রুতার জেরে কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ পুরান ঢাকায় মোস্তাফিজুর রহমান মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড!

যৌন উত্তেজক পানীয় কারখানায় অভিযানে আটক ১

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২

ঢাকার কেরানীগঞ্জে পাঁচ হাজার বোতল নিষিদ্ধ যৌন উত্তেজক পানীয়সহ রমজান (২৪) নামের এক ব্যক্তিকে আটক করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। গতকাল সোমবার রাতে কেরানীগঞ্জের জিনজিরা তাওয়াপট্টি এলাকার একটি কারখানায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।

কেরানীগঞ্জ মডেল থানার ইন্সপেক্টর (ওসি তদন্ত) খালেদুর রহমান বলেন, গতকাল রাতে আমরা জানতে পারি তাওয়াপট্টি এলাকায় একটি অবৈধ কারখানায় বাজারজাত করার জন্য বেশ কিছু যৌন উত্তেজক পানীয় মজুদ রয়েছে। পরে সেখানে অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের মোড়ক লাগানো প্রায় ৫ হাজার বোতল যৌন উত্তেজক পানীয়, এক হাজার খালি বোতল, পানীয় তৈরির কাঁচামালসহ কারখানার কর্মচারী রমজানকে আটক করি। তবে অভিযানের সংবাদ পেয়ে কারখানাটির মালিক আসাদুজ্জামান আসাদসহ বেশ কয়েকজন পালিয়ে যায়।’

তিনি আরও জানান, এ ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় প্রতিষ্ঠানের মালিক আসাদ ও গ্রেপ্তার হওয়া রমজানের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৩/৪ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

 

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews