1. ashiqnur96@gmail.com : editor :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মার্কিন সামরিক ঘাঁটি আর নিরাপত্তার নিশ্চয়তা নয়: ইরানের জেনারেল জলবায়ু তহবিলের অর্থ সরাসরি পাওয়ার প্রক্রিয়া সহজ করার আহ্বান পরিবেশমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ায় এমপির রাজনৈতিক কার্যালয় ও বিএনপি অফিসসহ দোকানপাটে ভাঙচুর কেরানীগঞ্জে ঘুমন্ত ব্যক্তির গায়ে পেট্রোল ঢেলে আগুন, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু মালয়েশিয়া ঘুরে আড়াই বছর পর চাঁদপুরে মিলল কেরানীগঞ্জের মামুনের ফোন হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২৯৯ দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতি, হারুনসহ ৬ পুলিশ কর্মকর্তার চাকরি গেল কেরানীগঞ্জে ভুয়া দলিল তৈরির অভিযোগে গ্রেপ্তার ২, জমির মূল্য কম দেখানোর চেষ্টা নামের মিলেই ছাত্রলীগ নেতা! কেরানীগঞ্জে ভুয়া পদ-পদবি ও রাজনৈতিক ছবি দেখিয়ে ডিবির হয়রানি তুরস্কে ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ-আগুন, নিহত ১৭

শহীদ বুদ্ধিজীবিদের স্বরনে কেরানীগঞ্জে মোমবাতি প্রজ্বলন ও আলোর মিছিল

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২

কেরানীগঞ্জ (ঢাকা). ঢাকার কেরানীগঞ্জে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবিদের স্বরনে আলোর মিছিল করা হয়েছে। ১৩ ডিসেম্বর দিবসটি পালনে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে কেরানীগঞ্জ গ্র্যাজুয়েট সোসাইটি নামে একটি সামাজিক সংগঠন এ আয়োজন করে।

এসময় কেরানীগঞ্জের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক, পেশাজীবি সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আলোর মিছিল, মোমবাতি প্রজ্বলন, দেশের গান পরিবেশন করেন ও শহীদ বেদীতে ফুলদিয়ে শ্রদ্ধা নিবেদন করেন । এর আগে দেশ মাতৃকা রক্ষায় শপথ বাক্য পাঠ করান সংগঠনটির সভাপতি।

কেরানীগঞ্জ গ্র্যাজুয়েট সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি ম.ই মামুন এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি শাহীন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান। আরো উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ইসমাইল , কেরানীগঞ্জ গ্র্যাজুয়েট সোসাইটির সিনিয়র সহ—সভাপতি এ্যাড.জাকির আহমেদ, ডাঃ মোঃ হাবীবুর রহমান, অহিদুল ইসলাম রাসেল প্রমুখ।

প্রতিবছর বুদ্বিজিবী দিবস টি পালন করতে সংগঠনটি ১৩ ডিসেম্বর এ আয়োজন করে থাকে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews