
ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ র্যাব ১০ অভিযান পরিচালনা করে মলম পার্টির ২ সক্রিয় সদস্যকে আটক করেছে। আটক ব্যক্তিরা হলো: মোঃ হানিফ হোসেন (২৮) ও মোঃ নাদিম (২৬) । এসময় তাদের নিকট থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ২ কৌটা বিষাক্ত মলম, ২টি মোবাইল ফোন ও নগদ- ৫০০ (পাঁচশত) টাকা উদ্ধার করা হয়।
গতকাল শনিবার (১৭ ডিসেম্বর) র্যাব-১০ এর একটি আভিযানিক দল চুনকুটিয়া নাজিরেরবাগ এলাকা থেকে তাদের আটক করে।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তিরা মলম পার্টি চক্রের সক্রিয় সদস্য। তারা গত ১৭ ডিসেম্বর মোঃ রাব্বি (২২) নামক এক ব্যক্তির চোখে বিষাক্ত মলম লাগিয়ে তার নিকট থাকা মোবাইল ছিনতাইয়ের সময় র্যাবের হাতে গ্রেফতার হয়। জিজ্ঞাসাবাদে আরও জানা যায় তারা বেশ কিছুদিন যাবৎ দক্ষিণ কেরাণীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় সাধারন মানুষের চোখে বিষাক্ত মলম লাগিয়ে তাদের কাছে থাকা টাকা-পয়সা ও মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিল।
আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।