1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পূর্ব শত্রুতার জেরে কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ পুরান ঢাকায় মোস্তাফিজুর রহমান মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড!

শিশুকে নিয়ে ৫তলা ভবন থেকে লাফিয়ে পড়ে মায়ের আত্মহত্যা !

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২

১৫ মাসের শিশুকে নিয়ে রাজধানীর ডেমরার একটি পাঁচতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে মারা গেছেন মা ও শিশু। রোববার ভোরে এই ঘটনা ঘটে। লাফিয়ে পড়া ওই নারীর নাম- হালিমা আক্তার (২৫) এবং শিশুটির নাম সাদমান হোসেন। ঘটনাটিকে আত্মহত্যা বলেই ধারণা করছে পুলিশ।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুর রহমান জানান, পশ্চিম সানারপাড় এলাকায় পাঁচতলার ওই বাসায় হালিমার স্বামী শহিনুরের সঙ্গে ভাড়া থাকতো। প্রাথমিকভাবে জানা গেছে পারিবরিক কলহের জেরে মা হালিমা তার ১৫ মাসের শিশু সন্তান সাদমান কে নিয়ে ছাদ থেকে লাফিয়ে পড়েন। এতে ঘটনাস্থলে হালিমা মারা যায়। পরে আহত অবস্থায় শিশুটিকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শফিকুর রহমান আরও জানান, ঘটনাস্থল থেকে ভিকটিমের মৃতদহ উদ্ধার করে পুলিশ। নিহতের স্বামী মোঃ শাহানুর একজন স্কুল শিক্ষক। জিজ্ঞাসাবাদ এর জন্য তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হবে

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews