1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পূর্ব শত্রুতার জেরে কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ পুরান ঢাকায় মোস্তাফিজুর রহমান মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড!

বিপুল পরিমান গাঁজাসহ ৪ মাদক কারবারী আটক

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে বিপুল পরিমাণে গাঁজা সহ ৪ মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-১০। আটককৃতরা হলো  মোঃ মিজানুর রহমান (২২),  মোঃ খোকন মিয়া (২০),  মোঃ হাশেম (২২) ও  মোঃ জামাল (৩৮)। এ সময় তাদের কাছ থেকে ১৭ কেজি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৫লাখ ১০ হাজার টাকা।

বৃহস্পতিবার বিকালে র‌্যাব-১০ এর মিডিয়া সেল থেকে জানায়, ২২ ডিসেম্বর ভোরে  ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার হাসনাবাদ এলাকায়  অভিযান চালিয়ে  আনুমানিক ৫,১০,০০০/- (পাঁচ লক্ষ দশ হাজার) টাকা মূল্যের ১৭ (সতেরো) কেজি গাঁজাসহ ৪ জন মাদক কারবারিদের আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ১টি লরি, ৫টি মোবাইল ফোন ও নগদ- ১৩ হাজার টাকা উদ্ধার করা হয়।
র‍্যাব আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তিরা পেশাদার মাদক কারবারী বলে স্বীকার করেছে। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে দক্ষিণ কেরানীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিল।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews