1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পূর্ব শত্রুতার জেরে কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ পুরান ঢাকায় মোস্তাফিজুর রহমান মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড!

সিংড়ায় চলনবিল কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২

সৌরভ সোহরাব, সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের সিংড়া উপজেলাধীন চলনবিল কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা-২০২২ অনুষ্ঠিত হয়েছে।

২১ ও ২২ ডিসেম্বর (বুধ ও বৃহষ্পতিবার) সকাল-বিকাল ২ দিন ব্যাপী সিংড়া সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
আলহেরা ইসলামী একাডেমি, গ্লোবাল আইটি পয়েন্ট, রহিম ইকবাল কেজি একাডেমি, হাতিয়ানন্দহ নোমান কিন্ডারগার্টেন, এডুকেশন পয়েন্ট, রেনেসাঁ অক্সফোর্ড কিন্ডারগার্টেন, শেরকোল ইকরা প্রি-ক্যাডেট এন্ড জুনিয়র স্কুল সহ ১৭ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ম শ্রেণি থেকে ৫ম শ্রেণির মোট ৪৪৮ জন শিক্ষার্থী এই বৃত্তি পরীক্ষায় অংশ নেন।
চলনবিল কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক ও পরীক্ষার কেন্দ্র সচীব মোঃ ফেরদৌস আলম ফিরোজ বলেন, ২ দিনের বৃত্তি পরীক্ষা আজ শেষ হলো। পরীক্ষা সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
১ম শ্রেণি থেকে ২য় শ্রেণি পর্যন্ত বাংলা, অংক ও ইংরেজী তিনটি বিষয়ে পরীক্ষা নেওয়া হয়েছে। এছাড়া ৩য় শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত মোট ৫ টি বিষয়ের উপর পরীক্ষা নেওয়া হয়েছে। মেধাক্রম অনুসারে আমরা প্রতিটি ক্লাসে ট্যালেন্ট পুল ও সাধারন গ্রেডে বৃত্তি প্রদান করবো।
চলনবিল কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ নুরুল ইসলাম বুলবুল বলেন, আমাদের সংগঠনটি এবছরের শুরুতে গঠন করা হয়েছে এবং সংগঠনের উদ্যোগে এবছরই প্রথম বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হলো। কোমলমতি শিশুদের মেধা বিকাশে অনুপ্রেরণা যোগাতেই এই বৃত্তি পরীক্ষার আয়োজ। আমাদের এই উদ্যোগ আগামীতেও চলমান থাকবে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews