1. ashiqnur96@gmail.com : editor :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মার্কিন সামরিক ঘাঁটি আর নিরাপত্তার নিশ্চয়তা নয়: ইরানের জেনারেল জলবায়ু তহবিলের অর্থ সরাসরি পাওয়ার প্রক্রিয়া সহজ করার আহ্বান পরিবেশমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ায় এমপির রাজনৈতিক কার্যালয় ও বিএনপি অফিসসহ দোকানপাটে ভাঙচুর কেরানীগঞ্জে ঘুমন্ত ব্যক্তির গায়ে পেট্রোল ঢেলে আগুন, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু মালয়েশিয়া ঘুরে আড়াই বছর পর চাঁদপুরে মিলল কেরানীগঞ্জের মামুনের ফোন হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২৯৯ দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতি, হারুনসহ ৬ পুলিশ কর্মকর্তার চাকরি গেল কেরানীগঞ্জে ভুয়া দলিল তৈরির অভিযোগে গ্রেপ্তার ২, জমির মূল্য কম দেখানোর চেষ্টা নামের মিলেই ছাত্রলীগ নেতা! কেরানীগঞ্জে ভুয়া পদ-পদবি ও রাজনৈতিক ছবি দেখিয়ে ডিবির হয়রানি তুরস্কে ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ-আগুন, নিহত ১৭

গাছের সাথে বাসের ধাক্কায় নিহত ২, আহত ১০

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২
ছবি সংগৃহীত

ফরিদপুরে সোহাগ পরিবহনের একটি বাসের সাথে সড়কের পাশের গাছে ধাক্কা লেগে দুই জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১০ জন। আহতদের উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুর শহরের ধুলদী নামক এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন, মো. শাহীনুর (৩০), অপরজনের (৬০) নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে জানা গেছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বিষয়টি নিশ্চিত করে বলেন, সোহাগ পরিবহনের একটি বাসের সাথে রাস্তার পাশের একটি গাছের ধাক্কা লাগে। এ সময় ঘটনাস্থলে একজন ও পরে হাসপাতালে একজনের মৃত্যু হয়।
তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ আহতদের উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বাসটি উদ্ধার করে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।

 

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews