1. ashiqnur96@gmail.com : editor :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পূর্ব শত্রুতার জেরে কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ পুরান ঢাকায় মোস্তাফিজুর রহমান মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড!

ইয়াবা নিয়ে নারীসহ চার মাদক কারবারি আটক

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার মধ্যরাতে অভিযান চালিয়ে ৫ লাখ ৫০ হাজার টাকার মূল্যমানের ১৬৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ মাদক কারবারি আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আটককৃতরা হলো মো. আল আমিন বেপারী (২৫), মো. সায়াদ হাসান শুভ (২৪), মোসা. রত্মা আক্তার (২৭) ও মোসা. সুলতানা আক্তার (২৮)। এ সময় তাদের কাছ থেকে ৪টি মোবাইল ফোন ও মাদক বিক্রয়ের নগদ ১,২১০ টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব-১০ মিডিয়া সেল থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানানো হয়, এরা পেশাদার মাদক ব্যবসায়ী। কেরানীগঞ্জের আশেপাশে বেশ কিছুদিন যাবৎ ইয়াবাসহ অন্যান্য মাদক বিক্রয় করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের মাদকসহ আটক করা হয়। আটককৃতদের দক্ষিণ কেরানীগঞ্জ থানা হস্তান্তর করা হয়েছে।

বুড়িগঙ্গা টিভি/ টিপু আহমেদ

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews